Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২৯, ০৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২৯, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে : নাহিদ ইসলাম
সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব : অর্থমন্ত্রী
এক পা হারানো নার্গিসের পাশে ডিসি ফরিদা
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
দেশে মোট রিজার্ভ কমে দাঁড়াল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলারে

এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২৯, ০৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২৯, ০৭ অক্টোবর ২০২৬
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা সংস্থাটির বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন। ছবি : এএফপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ‘এল নিনো’র প্রভাবে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা প্রদানের প্রস্তুতি নিচ্ছে বলে বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। একই সঙ্গে তিনি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এল নিনো হলো একটি প্রাকৃতিক বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি যা সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি দুই থেকে সাত বছর পর পর ফিরে আসে। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধারায় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়।

বিশ্বব্যাপী আবহাওয়া পূর্বাভাসদাতারা ধারণা করছেন, এ বছরের এল নিনো আধুনিক যুগে আগে কখনো দেখা যায়নি এমন তীব্রতায় পৌঁছাবে। এটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে তৈরি হওয়া চরম আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

মধ্য আমেরিকার দেশগুলো ইতোমধ্যেই খরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, অন্যদিকে এশিয়ার দেশগুলোতে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে—যার ফলে উভয় অঞ্চলেরই কৃষিশস্য ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘চলতি বছর যে এল নিনোর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত। এছাড়া খাদ্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কারণে এর হাত ধরে যে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে, তা নিয়েও আমরা চিন্তিত।’

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘দেশগুলোর প্রতি আমাদের পরামর্শ হলো—তারা যেন নিজেদের অত্যন্ত সীমিত আর্থিক বা রাজস্ব সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকে।’ সেই সাথে কিছু দেশ বাইরের অর্থায়নের ওপর নির্ভর করতে বাধ্য হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, ‘বাইরের কোনো চরম প্রতিকূলতার মুখে দুর্বল দেশগুলোকে সুরক্ষা দেওয়াই একটি সংস্থা হিসেবে আমাদের অন্যতম কাজ; তাই ক্ষতিগ্রস্ত এসব দেশের পাশে দাঁড়াতে যদি এল নিনো একটি বড় আঘাত হিসেবে দেখা দেয়, তবে আমরাও সহায়তা দিতে প্রস্তুত হচ্ছি।’

জর্জিয়েভা 'দ্বৈত বাহ্যিক ধাক্কার ঝুঁকির' কথা উল্লেখ করে বলেন—একদিকে এল নিনো, অন্যদিকে মার্কিন-ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এই সংকটকে জটিল করে তুলছে।

‘কিছু দেশ হয়তো এই চরম পরিস্থিতির ধাক্কা সামলে নিতে সক্ষম হতে পারে, তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো, বাংলাদেশের মতো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ দেশ এবং লাওসের মতো আরও দরিদ্র দেশগুলোর জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন’—উল্লেখ করে ক্রিস্টালিনা জর্জিয়েভা একটি ‘সমন্বিত’ বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান।

আইএমএফ এল নিনো ক্ষতিগ্রস্ত দেশ সহায়তা
১৪ নভেম্বর ২০২৫
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
১৩ মে ২০২৫
বাংলাদেশকে ১৩০ কোটি ডলার ঋণ দিতে সম্মত আইএমএফ
২৩ এপ্রিল ২০২৫
আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ
১৮ এপ্রিল ২০২৫
ট্রাম্পের শুল্কারোপে বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা নেই : আইএমএফ
১৭ এপ্রিল ২০২৫
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ
০৪ এপ্রিল ২০২৫
শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল
২২ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় পেছাল আইএমএফ
১৯ ডিসেম্বর ২০২৪
টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর উদ্যোগে সতর্ক থাকতে বলল আইএমএফ
২৩ অক্টোবর ২০২৪
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৫ শতাংশ : আইএমএফ
০১ অক্টোবর ২০২৪
দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করবে আইএমএফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প
  2. যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে : ইরানের ডেপুটি স্পিকার
  3. ইরানের সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি
  4. মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত হ্রাসের আহ্বান রেড ক্রসের
  5. ‘বাংলাদেশি মন্ত্রীদের ফেসবুক দেখলেই বোঝা যাবে ভারতে আন্দোলনের পেছনে কারা’
  6. ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x