Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৬, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৬, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ধাক্কা দেওয়ার’ অভিযোগ নিয়ে পুলিশের দারস্থ সাংবাদিক
রাতে খেয়েছিলেন নুডলস, পরদিন মিলল পরিবারের ৫ জনের মরদেহ
অফিসে ইমেইল পাঠিয়ে স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা
যে কারণে অভিজিৎ দীপকে মুক্তির নির্দেশ দিল্লির আদালতের

ককরোচ পার্টির আন্দোলন এগিয়ে নিতে দায়িত্ব পেলেন আজিনকা সিন্দে

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৬, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৬, ১০ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকের সঙ্গে আজিনকা সিন্দে (ডানে)। ছবি : এনডিটিভি

অভিজিৎ এমনটাই আশা করছিলেন। কাকরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানতেন দিল্লিতে তার জন্য কী অপেক্ষা করছে। সিজেপি-র শীর্ষ নেতৃত্ব আটক হওয়ার পর, অভিজিৎ দীপকে সিজেপি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আজিনকা সিন্দের হাতে তুলে দিয়েছেন। অন্যান্য নেতারা মুক্ত না হওয়া পর্যন্ত দলের সাংগঠনিক ইন-চার্জ সিন্দেই এই প্রতিবাদের নেতৃত্ব দেবেন বলে শনিবার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তায় ঘোষণা করেন অভিজিৎ দীপকে। খবর এনডিটিভির।

শনিবার উড়োহাজাজ থেকে অভিজিৎকে আটক করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সিজেপি-র এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, যেখানে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে অভিজিৎকে দলের নেতৃত্ব হস্তান্তরের ঘোষণা দিতে দেখা যায়। ভিডিওতে অভিজিৎ দীপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে এর অর্থ হলো আমাকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অনুপস্থিতিতে আজিনকা এই প্রতিবাদ এবং সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবে। অনুগ্রহ করে আপনারা তাকে অনুসরণ করুন।’

এদিকে, একটি ভিডিও বার্তায় আজিনকা সিন্দে সমর্থকদের যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং যেখানেই আটকানো হবে সেখানেই প্রতিবাদ শুরু করার অনুরোধ করেন। আজিনকা সিন্দে বলেন, ‘সরকার আমাদের ঐক্যে ভয় পেয়েছে। দয়া করে আপনারা যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের থামিয়ে দেয়, তবে সেই স্থানটিকেই আপনারা যন্তর মন্তরে পরিণত করুন।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিতে মুম্বাই থেকে রাজধানী নয়াদিল্লিতে আসা একটি উড়োজাহাজ অবতরণের পরপরই সেখান থেকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে এবং এর সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ।

মহারাষ্ট্রের আজিনকা সিন্দে অনেক বছর ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহযোগী। তিনি এর আগে আম আদমি পার্টির (এএপি) মহারাষ্ট্র টিমের সোশ্যাল মিডিয়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, ২০১৬ সালে গোয়ায় তিনি প্রথম দীপকের সাথে দেখা করেন। আম আদমি পার্টির জন্য পুরো সময় কাজ করার উদ্দেশ্যে সিন্দে তার কর্পোরেট চাকরি ছেড়ে দেন। আম আদমি পার্টিতে যোগদানের পর তিনি গোয়া নির্বাচনের জন্য এক বছর সময় উৎসর্গ করেছিলেন। গোয়া বিধানসভা নির্বাচনে দলটি একটি আসনও জিততে না পারলেও, আজিনকা সিন্দে দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং মহারাষ্ট্র টিমের সঙ্গে কাজ শুরু করেন। তিনি মহারাষ্ট্রের প্রতিটি জেলা সফর করেছেন বলে জানা যায়। আজিনকা সিন্দে রাজ্যটির উপকূলীয় শহর আলিবাগের বাসিন্দা।

সিজেপি-র প্রতিবাদের আগেই আজ শনিবার সকাল থেকে দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা ছাড়াও বেশ কয়েকজন সিজেপি নেতা ও আন্দোলনকারীকে আটক করা হয়। আন্দোলনটির বিষয়ে যথেষ্ট আগে অনুমতি চাওয়া হয়নি উল্লেখ করে দিল্লি পুলিশ সিজেপি-কে এই প্রতিবাদের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

শনিবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামের বাড়ি থেকে আটক করে দিল্লি পুলিশ। নরেন্দ্র মোদি সরকারের সমালোচক রাঠি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে এসেছিলেন এবং ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপি-র প্রতিবাদে যোগ দিয়েছিলেন।

প্রতিবাদস্থলে পৌঁছানোর চেষ্টা করা আন্দোলনকারীদের পুলিশ কর্মীরা ঘিরে ফেললে যন্তর মন্তরের চারপাশে নাটকীয় দৃশ্য তৈরি হয়। আটককৃত আন্দোলনকারীদের পুলিশের বাসগুলোতে তুলে রাজধানীর ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে পুলিশ অন্তত ৪০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে।

ভারত ককরোচ জনতা পার্টি অভিজিৎ দীপ আজিনকা সিন্দে সিজেপি

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৭ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬
রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ধাক্কা দেওয়ার’ অভিযোগ নিয়ে পুলিশের দারস্থ সাংবাদিক
১৭ অক্টোবর ২০২৬
রাতে খেয়েছিলেন নুডলস, পরদিন মিলল পরিবারের ৫ জনের মরদেহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন, কুড়াচ্ছেন ইরানি জেলেরা
  2. ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত জেডি ভ্যান্সের
  3. জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি
  4. ওআইসি সম্মেলনে যোগ দিতে বাগদাদের পথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  5. অভিজিৎ দীপকে গ্রেপ্তার, মুক্তি পেলেন নেহা বোরা
  6. ইরানের নারী কমান্ডারকে গুলি করে হত্যা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x