Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
আরও খবর
মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সেনা মোতায়েন, ব্যর্থতা স্বীকার সরকারের

অভিজিৎ দীপকে গ্রেপ্তার, মুক্তি পেলেন নেহা বোরা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৮, ১৭ অক্টোবর ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে নাটকীয় উত্তেজনার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আনুষ্ঠানিকভাবে প্রিভেনটিভ অ্যারেস্ট বা নিবারক ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেষ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নিতে যাওয়ার পথেই পুলিশ তাদেরকে আটক করে।

দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা ও শান্তি ভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দিনের শেষভাগে তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করা হবে। অন্যদিকে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটক রাখা নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ শনিবার (১৭ অক্টােবর) ভোরের দিকে ছেড়ে দেওয়া হয়।

তবে গ্রেপ্তারের পর অভিজিৎ দীপকের অবস্থান গোপন রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিজেপি। দলটির লিগ্যাল হেড রত্না সিং সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসইএম আদালতে তোলা হবে। কিন্তু তার বর্তমান অবস্থান এখনও অজানা, এমনকি আইনজীবীদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

কারামুক্তির পর আইসা নেত্রী নেহা বোরা পুলিশের এই পদক্ষেপকে সাধারণ মানুষের মনে ভয়ভীতি ছড়ানোর অপচেষ্টা বলে আখ্যা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ দেশে মানুষকে কোনো বৈধ কারণ ছাড়া বেআইনিভাবে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলনে এটি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিবাদকারীদের আটক করে রাতে বা সকালে ছেড়ে দেওয়া হচ্ছে, যা দিয়ে সাধারণ নাগরিকদের মাঝে আতঙ্ক তৈরি করাই মূল উদ্দেশ্য।

নেহা বোরা আরও বলেন, অভিজিৎ দীপকেসহ অবৈধভাবে আটক সকল প্রতিবাদকারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তারা সাধারণ নাগরিক, যারা কেবল ভোটাধিকার এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তাদেরকে সারারাত পুলিশ স্টেশনে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

এর আগে শুক্রবার সিজেপি ও আইসা যৌথভাবে অভিযোগ করে, তাদের নেতাদের আটক করার পর কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি এবং তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সিজেপি দাবি করেছিল অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং আইসা জানিয়েছিল নেহা বোরাকে মঙ্গোলপুরীর অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স কার্যালয়ে একা আটকে রাখা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপি, বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ ভারতজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে।

ভারত দিল্লি পুলিশ সিজেপি অভিজিৎ দীপ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৩ ঘন্টা আগে
রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা
১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক, নিহত ১৫
১৭ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের
  2. ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু
  3. সৌদি আরবকে সহায়তায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
  4. ইয়েমেনে নতুন করে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
  5. ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন অঞ্চলে কারফিউর ঘোষণা
  6. মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সতর্কতা জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x