Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:২৮, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:২৮, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংকটের কোনো সামরিক সমাধান নেই
ইরানের সঙ্গে শান্তি চুক্তি চায় যুক্তরাষ্ট্র, তবে মূল বাধা ‘গভীর অবিশ্বাস’
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪
মেহেরদাদ আখলাঘি : ইরানের প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ নতুন প্রতিরক্ষামন্ত্রী

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল দুই তেলবাহী ট্যাংকার

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:২৮, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:২৮, ১৮ অক্টোবর ২০২৬
১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলে অবস্থিত শারজাহ আমিরাতের খোর ফাক্কান উপকূলের অদূরে ওমান উপসাগর দিয়ে একটি জলযান চলাচল করছে। ছবি: এএফপি

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি)। প্রতিটি ট্যাংকারে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা। খবর আল জাজিরার।

আইআরজিসির বরাতে ইরনা জানায়, প্রথম ট্যাংকারে মাইনের আঘাতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ট্যাংকারটিও মাইনে আঘাত লেগে আগুনে পুড়তে থাকে। তবে জাহাজ দুটির নাম ও তেলের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের দাবি, জাহাজ দুটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ করে ইরানের অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করেছিল। একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালিটি অতিক্রমের চেষ্টা করে বলেও দাবি করেছে আইআরজিসি।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ জোরদার করেছে তেহরান। এ পথে চলাচলের আগে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে বলা হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

এদিকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজে হামলার ঘটনা বাড়ছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ওমান উপসাগরে তাদের ঘোষিত নিষিদ্ধ এলাকায় দুটি ট্যাংকারে আগুন লাগে। শুক্রবার (১৬ অক্টােবর) সৌদি আরবের উপকূলের কাছেও দুটি ট্যাংকারে হামলার খবর দিয়েছে সামুদ্রিক পর্যবেক্ষকেরা।

নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টােবর) হরমুজ প্রণালি ও আশপাশে ছয়টি জাহাজে হামলা হয়, যা যুদ্ধ শুরুর পর এক দিনে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞার জবাবে ইরান হামলা জোরদার করছে বলে জানিয়েছে তেহরান। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং তেলের দাম ও মূল্যস্ফীতি বাড়ছে। কেপলারের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর হরমুজ প্রণালি দিয়ে ২ কোটি ৮ লাখ ব্যারেল তেল পরিবাহিত হলেও ১১ অক্টোবর তা কমে ২৯ লাখ ব্যারেলে নেমে আসে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন। দেশটিতে স্থলসেনা পাঠানোর পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের আশা, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ অবসানে একটি চুক্তি হতে পারে।

ইরান হরমুজ প্রণালি তেলবাহী ট্যাংকার আগুন তেল

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৬ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
১৮ অক্টোবর ২০২৬
মেহেরদাদ আখলাঘি : ইরানের প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ নতুন প্রতিরক্ষামন্ত্রী
১৮ অক্টোবর ২০২৬
কেন বারবার ব্যর্থ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অর্থসংকটে গাজায় খাদ্য সহায়তায় কাটছাঁট ডব্লিউএফপি’র
  2. ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
  3. বিশ্বখ্যাত ‘ল্যুভর মিউজিয়াম’ বন্ধ ঘোষণা
  4. তেলের দাম কমায় আবারও স্বর্ণের বাজারে উত্থান
  5. ফ্রান্সে ব্যাপক সহিংসতার পর চাপে ম্যাক্রোঁ সরকার
  6. কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x