Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২০, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২০, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
পর্দার আড়ালে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে : কাতার
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ফ্রান্সে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি
ইরান যুদ্ধে সহায়তা চেয়ে ন্যাটোকে পরীক্ষা করছিলাম : ট্রাম্প

অভিবাসীর স্রোতে বিপর্যস্ত ফ্রান্স জ্বলছে : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২০, ১৮ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২০, ১৮ অক্টোবর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও বিশৃঙ্খলার জন্য দেশটির অভিবাসন নীতিকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সীমান্ত কঠোরভাবে বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জোর তাগিদ দিয়েছেন।

স্থানীয় সময় (১৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ মন্তব্য করেন। খবর এএফপির। 

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগত থেকে আসা মানুষের অভিবাসন এবং তাদের হৃদয়ে পুষে রাখা ঘৃণা এককালের এই মহান দেশটিকে ধ্বংস করে দিয়েছে। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আপনাদের সীমান্ত বন্ধ করুন এবং দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিন!’

উল্লেখ্য, ফ্রান্সে ছড়িয়ে পড়া গণবিক্ষোভে চরম সহিংসতা দেখা দিয়েছে। শনিবার বিক্ষোভের সময় দেশটির ঐতিহাসিক সিটি হল ভবন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অন্তত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মেয়াদ শেষের ছয় মাস আগে এমন ঘটনা সরকারের ওপর প্রচণ্ড রাজনৈতিক চাপ তৈরি করেছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একই ধরনের মন্তব্য করেছিলেন। ভ্যান্স লেখেন, পাশ্চাত্যের উদারপন্থিরা বৈচিত্র্য ও মানবিকতার দোহাই দিয়ে ফ্রান্সসহ অন্যান্য দেশে তৃতীয় বিশ্বকে আমদানি করেছে। তারা সাংস্কৃতিক আত্মীকরণ ও সামঞ্জস্যের মৌলিক প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করেছিল। তাদের আগেই সতর্ক করা হয়েছিল যে পরিণতি এমনই হবে, কিন্তু তারা কান দেয়নি।

ভ্যান্স আরও যোগ করেন, আমি প্রার্থনা করি ফ্রান্সের মতো একটি সুন্দর দেশ তার দর্শনীয় স্থানগুলো আগুনে ধ্বংস হয়ে যাওয়ার আগেই এই উন্মাদনা বন্ধ করবে।

বিশ্লেষকরা বলছেন, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স এবং ট্রাম্পের এই ধরনের মন্তব্য মূলত আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই দেওয়া হচ্ছে, যেখানে অভিবাসন ইস্যুকে মূল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকান পার্টি।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স বিক্ষোভ জেডি ভ্যান্স

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১৭ অক্টোবর ২০২৬
ট্রাম্পের নির্বাহী আদেশ : রাশিয়ার তেল কিনলে নিষেধাজ্ঞা নয়
১৭ অক্টোবর ২০২৬
‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের বিদ্রুপ
১৬ অক্টোবর ২০২৬
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অর্থসংকটে গাজায় খাদ্য সহায়তায় কাটছাঁট ডব্লিউএফপি’র
  2. ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
  3. বিশ্বখ্যাত ‘ল্যুভর মিউজিয়াম’ বন্ধ ঘোষণা
  4. তেলের দাম কমায় আবারও স্বর্ণের বাজারে উত্থান
  5. ফ্রান্সে ব্যাপক সহিংসতার পর চাপে ম্যাক্রোঁ সরকার
  6. কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x