Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
শিপন আলী
১৭:০৬, ১৪ মে ২০১৬
শিপন আলী
১৭:০৬, ১৪ মে ২০১৬
আপডেট: ১৭:০৬, ১৪ মে ২০১৬
আরও খবর
৩৬ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন আজ
ফ্রান্সে প্রদর্শিত হবে চিত্রশিল্পী বাপ্পীর পেইন্টিং
হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদী গণচিত্রকর্ম প্রদর্শনী
পোট্রের্টের অষ্টম ফটোগ্রাফি কার্নিভাল
এসএম সুলতানের মৃত্যুবার্ষিকীতে ২ দিনব্যাপী নানা আয়োজন

শিল্পী রিগানের ‘বিয়ন্ড দ্য হরাইজন’

শিপন আলী
১৭:০৬, ১৪ মে ২০১৬
শিপন আলী
১৭:০৬, ১৪ মে ২০১৬
আপডেট: ১৭:০৬, ১৪ মে ২০১৬

‘আমাদের বাস্তব জগতে দেখা ও ভাবনার যে জগৎ আছে এমনকি আমরা যা দেখছি তার বাইরেও, তার চেয়েও আরো অনেক গুণ বেশি মানুষ ভাবে এবং দেখতে চায়, আমার এই চিত্রকর্মগুলোতে সেটায় তুলে ধরার চেষ্টা করেছি’, নিজের চিত্রকর্ম নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন তরুণ চিত্রশিল্পী পারভেজ হাসান রিগান।   

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ শিরোনামে ২০টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে চিত্রশিল্পী রিগানের প্রথম একক চিত্রপ্রদর্শনী।

গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারাক আলভী ও অধ্যাপক জামাল আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত মোহাম্মদ ইজ্জাত।

‘গভীরতম বেদনার মধুরতম প্রকাশই হলো শিল্প’-  শিল্পী মুর্তজা বশীরের এই উক্তি তরুণ শিল্পী রিগানকে অনুপ্রাণিত করেছিল শিল্পচর্চার শুরুতেই। সেই পথ ধরে শিল্পী বিশ্ববিদ্যালয়ের বিএফএ পর্বে আত্মপ্রতিকৃতির ওপর ভিত্তি করে ‘ফ্রিডম অব সোল’ ও ‘দি ইল্যুসিভ হ্যাপিনেস’ নামের দুটি আত্মনিরীক্ষামূলক সিরিজে কাজ করেন। পরবর্তীকালে অবয়বনির্ভর নিরীক্ষাধর্মী সিরিজ করেন ‘এ্যাগোনি অব ইন্টেলেক্ট কনফ্লিক্ট’, যেখানে বর্তমান সময়ে যন্ত্রের আধিপত্য ও আবেগের স্বল্পতার বিষয়টি প্রকাশ পায়। এ রকম বেশ কিছু সিরিজের কাজ করেছেন তিনি।

শিল্পীর সর্বশেষ নিরীক্ষামূলক সিরিজ হলো ‘বিয়ন্ড দ্য হরাইজন’ যা আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শিত চিত্রকর্মগুলোতে মহাজাগতিক ব্রহ্মাণ্ডের সঙ্গে মানবজাতির অবস্থান ও সম্পর্কের অন্বেষণকে তুলে ধরার যে প্রচেষ্টা, তাই হয়তো দেখতে পাবেন দর্শক।

শিল্পী পারভেজ হাসান রিগানের জন্ম ১৯৮৮ সালে বরিশাল জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে বিএফএ ও এমএফএ ডিগ্রি অর্জন করেন।

প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি ২০১০ ও ২০১১ সালে চারুকলা অনুষদ আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে যথাক্রমে ‘বেস্ট ড্রইং’ ও ‘মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার’ অর্জন করেন। এ ছাড়া ২০১২ সালে জাপানে গ্লোরিয়া ফাউন্ডেশন আয়োজিত চিত্রপ্রদর্শনীতে ‘গ্র্যান্ড প্রাইজ’ অর্জন করেন।

প্রদর্শনীটি চলবে আগামী ২৪ মে পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

সর্বাধিক পঠিত
  1. চুনতি লাইটহাউস শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু
  2. এসএক্সএসডব্লিউ লন্ডনে আত্মপ্রকাশ করছে ‘বাংলা হাউস’
  3. আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী
  4. বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে শুক্রবার আলতা ও মেহেদী উৎসব
  5. কলকাতায় ‘রবীন্দ্র রত্ন পুরস্কার’ পাচ্ছেন বাংলাদেশের তুলতুল
  6. যশোর ইনস্টিটিউটে সংস্কার ও উন্নয়ন পর্ষদের নিরঙ্কুশ জয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x