Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩০, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩০, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
আজ শিল্পকলায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’
‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ করে আহমদ ছফাকে শ্রদ্ধা জানাল চারুকণ্ঠ
জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা
প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথকে স্মরণ করল আবৃত্তি সমন্বয় পরিষদ
ভোজেশ্বরের ইতিবৃত্ত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বর্ষার সুরে বাংলা-ফরাসি কবিতার মেলবন্ধন

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩০, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৩০, ১১ আগস্ট ২০২৬
আয়োজনে অতিথিরা। ছবি : সংবাদ বিজ্ঞপ্তি

বর্ষা কখনো প্রেমের আবেশ, কখনো বিরহের দীর্ঘশ্বাস। কখনো পুরোনো স্মৃতির দরজা খুলে দেয়, আবার কখনো মনে ছড়িয়ে দেয় বিষণ্নতার আবহ। বৃষ্টি ও বর্ষাকে ঘিরে মানুষের এমন বহুরূপী অনুভূতি কবিতা, গান ও সাহিত্যপাঠের মধ্য দিয়ে তুলে ধরা হলো আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পোয়েটিক ইকোজ উইথ মনসুন মেলোডিজ’-এ।

শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে বাংলা ও ফরাসি সাহিত্য-সংগীতের দুই ভিন্ন জগত মিলিত হয় বর্ষার অভিন্ন অনুভূতির সূত্রে। কবিতা, গান ও সাহিত্যপাঠের মধ্য দিয়ে প্রকৃতি, বৃষ্টি এবং মানুষের অন্তর্জগতের নানা আবেগ ফুটিয়ে তোলা হয়।

আয়োজনে বাংলা সাহিত্য ও সংগীতের পাঁচ বরেণ্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের নির্বাচিত কবিতা ও গান পরিবেশিত হয়। পাশাপাশি ফরাসি সাহিত্যের তিন বিশিষ্ট কবি শার্ল বোদলেয়ার, ভিক্টর হুগো ও পল ভেরল্যেনের কবিতার মধ্য দিয়ে প্রকৃতি, বর্ষা ও মানবমনের ভিন্ন ভিন্ন অনুভূতি তুলে ধরা হয়।

শার্ল বোদলেয়ারের কবিতায় নগরজীবন, সৌন্দর্য, বিষণ্নতা ও মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম মেলবন্ধন থেকে উঠে আসে বৃষ্টির এক আলাদা অনুভব। বাংলা পর্বে রজনীকান্ত সেনের গান, কাজী নজরুল ইসলামের ছোটগল্প ‘বাদল বরিষণে’র অংশবিশেষ এবং অতুলপ্রসাদ সেনের কবিতা ও গানের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে আবেগের ভিন্ন মাত্রা।

এরপর ফরাসি কবি ভিক্টর হুগোর কবিতায় প্রকৃতি ও মানবিক অনুভূতির সম্পর্ক নতুনভাবে প্রতিফলিত হয়। দ্বিজেন্দ্রলাল রায়ের গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানের মধ্য দিয়ে বর্ষার আরও উজ্জ্বল, প্রাণবন্ত ও উৎসবমুখর রূপ ফুটে ওঠে।

অনুষ্ঠানের শেষভাগে পল ভেরল্যেনের দুটি কবিতা একত্রে বিশেষ কাব্য-সংমিশ্রণ হিসেবে পরিবেশিত হয়। সবশেষে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক সন্ধ্যাটি।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কাব্য কুহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারহানা তৃনা। সংগীত পরিবেশন করেন সামিয়া আহসান।

বাংলা ও ফরাসি সাহিত্য-সংগীতের এই সম্মিলিত আয়োজনে বর্ষা ধরা দেয় তার বহুরূপী সত্তায়—কখনো প্রেম ও আনন্দে, কখনো স্মৃতি ও বিরহে, আবার কখনো নিঃশব্দ বিষণ্নতায়। দুই ভাষা ও সংস্কৃতির শিল্পভাষা মিলিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে বর্ষার আবেগকে নতুনভাবে অনুভব করার এক বিশেষ আয়োজন।

সর্বাধিক পঠিত
  1. আজ শিল্পকলায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’
  2. ইংরেজি অনুবাদে হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই
  3. রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর
  4. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
  5. ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ করে আহমদ ছফাকে শ্রদ্ধা জানাল চারুকণ্ঠ
  6. হৃদয় জুড়ানো সুরের মূর্ছনায় সিরাতুন্নবী (সা.) উদযাপন ও গজল সন্ধ্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x