Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:১১, ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:১১, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
আর্থার মিলারের ‘ডেথ অফ অ্যা সেলসম্যান’ ও ঢাকার মঞ্চ
ঢাকার মঞ্চে ফিরছে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’
নজরুলের চেতনায় তরুণদের আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
ইংরেজি অনুবাদে হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই
রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে চীনা ও ক্যারিবীয় নারী লেখকরা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:১১, ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:১১, ০৭ অক্টোবর ২০২৬

এ বছর নোবেল সাহিত্য পুরস্কার কোনো চীনা বা ক্যারিবীয় নারী লেখকের হাতে উঠতে পারে বলে মনে করছেন সাহিত্য সমালোচকেরা। ঐতিহাসিকভাবে পশ্চিমা বিশ্বের পুরুষ লেখকদেরই বেশি দেওয়া এই পুরস্কারে আরও বৈচিত্র্য আনার উদ্যোগ দেখা যেতে পারে বলে মনে হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নোবেল সাহিত্য পুরস্কারের কোনো প্রকাশ্য সংক্ষিপ্ত তালিকা নেই। পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমির আলোচনা এবং মনোনীত লেখকদের তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। ফলে পুরস্কার ঘোষণার আগে স্টকহোমের সাহিত্যাঙ্গনে সম্ভাব্য বিজয়ী নিয়ে জোর আলোচনা ও নানা জল্পনা শুরু হয়।

এই জল্পনার অবসান হবে বৃহস্পতিবার। সেদিন স্থানীয় সময় দুপুর ১টায় (গ্রিনিচ মান সময় সকাল ১১টা) ১৮ সদস্যের সুইডিশ একাডেমি এবারের বিজয়ীর নাম ঘোষণা করবে।

ক্যারিবীয় সংস্কৃতি, পরিবার, পরিচয়, ঔপনিবেশিকতা ও বর্ণবৈষম্য নিয়ে লেখার জন্য পরিচিত অ্যান্টিগুয়া-আমেরিকান লেখক জ্যামাইকা কিনকেইড, ৭৭, দীর্ঘদিন ধরেই নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

চীনের লেখক কান শুয়েকেও সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর পরীক্ষাধর্মী ও প্রচলিত ধারার বাইরে লেখা অনেকটা ফ্রানৎস কাফকার লেখার সঙ্গে তুলনা করা হয়।

সুইডেনের দৈনিক এক্সপ্রেসেন-এর সংস্কৃতিবিষয়ক সমালোচক ভিক্টর মালম এএফপিকে বলেন, ‘জ্যামাইকা কিনকেইডের এবার পুরস্কার পাওয়ার সময় এসেছে।’

সুইডেনের সবচেয়ে বড় দৈনিক ডাগেনস নিহেটার-এর সংস্কৃতি সম্পাদক বিওর্ন উইমানও বলেন, কিনকেইডের নাম দীর্ঘদিন ধরে নোবেল পুরস্কারের আলোচনায় রয়েছে। গত বছর নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

নোবেলে নারীরা এখনও পিছিয়ে

কিনকেইডের ১৯৯০ সালের উপন্যাস ‘লুসি’ একটি তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তরুণীর আত্মজীবনীমূলক গল্প। ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে আয়া হিসেবে কাজ করতে শুরু করা ওই তরুণীর জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গল্পটি এগিয়েছে।

উইমান বলেন, ‘এটি ঠিক সেই ধরনের বই, যার মাত্র তিন লাইন পড়লেই মনে হয়—হ্যাঁ, এখানে একজন নোবেলজয়ী লেখকের কথা বলা হচ্ছে।’

তবে কিনকেইডকে পুরস্কার দেওয়া হলে সেটিকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেও কেউ কেউ ব্যাখ্যা করতে পারেন। কারণ, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক।

গত বছর ক্রাসনাহোরকাইকে পুরস্কৃত করে সুইডিশ একাডেমি আবারও ইউরোপের পুরুষ লেখকদের দীর্ঘ ঐতিহ্যের পথেই হেঁটেছে। উইমান মনে করেন, এ বছর কমিটিকে সেই ধারা থেকে কিছুটা সরে আসা উচিত।

১৯০১ সালে নোবেল সাহিত্য পুরস্কার চালুর পর থেকেই পশ্চিমা বিশ্বের পুরুষ লেখকদের আধিক্য নিয়ে সুইডিশ একাডেমি সমালোচিত হয়ে আসছে।

এ পর্যন্ত সাহিত্য নোবেল পাওয়া ১২২ জন বিজয়ীর মধ্যে নারী মাত্র ১৮ জন। এশীয় বা মধ্যপ্রাচ্যের ভাষায় লেখা বিশাল সাহিত্যভাণ্ডার থেকেও খুব অল্পসংখ্যক লেখক স্বীকৃতি পেয়েছেন। আফ্রিকার কোনো ভাষায় লেখা সাহিত্য এখনো এই পুরস্কারের প্রতিনিধিত্ব পায়নি।

২০১৮ সালে যৌন নিপীড়নকে কেন্দ্র করে একটি কেলেঙ্কারির পর সুইডিশ একাডেমি বড় ধরনের সংকটে পড়ে। এরপর এর অর্ধেকেরও বেশি সদস্য পরিবর্তন করা হয়।

এরপর থেকে প্রতি দুই বছর পরপর একজন করে নারী লেখক সাহিত্য নোবেল পেয়েছেন। ফলে এবারও কোনো নারী লেখক পুরস্কার পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সুইডিশ একাডেমির বক্তব্য, লেখকের লিঙ্গ, অঞ্চল বা রাজনৈতিক পরিচয় নয়—একজন লেখকের সাহিত্যকর্মের মানই তাদের একমাত্র বিবেচ্য।

শিল্প ও সাহিত্য নোবেল সাহিত্য পুরস্কার

সংশ্লিষ্ট সংবাদ: শিল্প ও সাহিত্য

০৩ অক্টোবর ২০২৬
আর্থার মিলারের ‘ডেথ অফ অ্যা সেলসম্যান’ ও ঢাকার মঞ্চ
২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার মঞ্চে ফিরছে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’
১৬ সেপ্টেম্বর ২০২৬
নজরুলের চেতনায় তরুণদের আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বরঙের ‘শিল্পীর চোখে দুর্গা’ শিল্প প্রদর্শনী
  2. কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন এস এম কাইয়ুম
  3. ঢাকার মঞ্চে ফিরছে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’
  4. ভূমি গ্যালারিতে তিন প্রজন্মের শিল্পীদের যৌথ চিত্রপ্রদর্শনী ‘ধারাবাহিকতা’ শুরু
  5. বিচারপতি মোঃ আজিজুল হকের ‘তদন্তকারী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের করণীয়’ বই প্রকাশ
  6. ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ করে আহমদ ছফাকে শ্রদ্ধা জানাল চারুকণ্ঠ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x