Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
নাসির আহমেদ, গাজীপুর
২৩:২৫, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৬, ১৯ এপ্রিল ২০২১
নাসির আহমেদ, গাজীপুর
২৩:২৫, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৬, ১৯ এপ্রিল ২০২১
আরও খবর
ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধু নিহত
ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পোশাকশ্রমিক নিহত

নাসির আহমেদ, গাজীপুর
২৩:২৫, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৬, ১৯ এপ্রিল ২০২১
নাসির আহমেদ, গাজীপুর
২৩:২৫, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৬, ১৯ এপ্রিল ২০২১
গাজীপুরে নিহত পোশাকশ্রমিক শরিফুল ইসলাম। ছবি : এনটিভি

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরিফুল ইসলাম (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা আজ সোমবার দুপুর পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে।

নিহত শ্রমিকের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার পুটিয়ালী এলাকায়। তিনি আব্দুল কাদেরের ছেলে।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেব জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়ার কেনাকাটা গলি এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় চৌধুরীবাড়ি এলাকায় প্যানাসিয়া ক্লথিং গার্মেন্টসে সুইং অপারেটর পদে চাকরি করতেন শরিফুল। প্রতিদিনের মতো আজ সোমবার সকালে কাজে যোগ দিয়ে কারখানা ভবনের পঞ্চম তলায় তাঁর ব্যবহৃত মেশিনে বিদ্যুৎ সংযোগ দেন শরিফুল। এ সময় বাঁ হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারখানার লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শরিফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে শরিফুলের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁর লাশ হাসপাতাল থেকে কারখানায় নিয়ে আসেন শ্রমিকরা। শ্রমিকরা তাঁর মৃত্যুর ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করে। তারা কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা নিহত শরিফুলের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের মধ্যস্থতায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শ্রম আইন অনুযায়ী সব পাওনাদি ঈদের আগেই নিহত শরিফুলের পরিবারকে দেওয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে দুপুর আড়াইটার দিকে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কারখানার সামনে জানাজা শেষে দাফনের জন্য শরিফুলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় তাঁর স্বজনরা।

বিদ্যুৎস্পৃষ্ট

সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎস্পৃষ্ট

১৯ মে ২০২৫
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
২৮ মে ২০২৪
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু
২৬ মার্চ ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পাঁচজনের দাফন সম্পন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x