Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২০:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
আদালত প্রতিবেদক
২০:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
শিশু গৃহকর্মীকে নির্যাতন : বিমানের সাবেক এমডি শফিকুরসহ রিমান্ডে ৪
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
আওয়ামী লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’

পরী মণির বাসা থেকে জব্দ গাড়ির মালিকানা যাচাইয়ের নির্দেশ

আদালত প্রতিবেদক
২০:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
আদালত প্রতিবেদক
২০:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১
রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন চিত্রনায়িকা পরী মণি। ছবি : ফোকাস বাংলা

পরী মণিকে গ্রেপ্তারের সময় তাঁর বাসা থেকে জব্দ করা গাড়ির মালিকানা যাচাই করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন। 

আদালতের সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান হিরণ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, আজ সকালে পরী মণির জব্দ করা সাদা রঙের গাড়িটি নিজের জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বিআরটিকে এ বিষয়ে মালিকানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।  

শুনানিতে পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরী মণির সাদা রঙের গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির ভেতর মালিকানাসংক্রান্ত কাগজপত্র ছিল। গাড়িটি নিয়ে যাওয়ায় কোনো কাগজপত্র পরী মণির কাছে নেই। এ জন্য গাড়ির মালিকানাসংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি। 

আইনজীবী আরও বলেন, গ্রেপ্তারের সময় পরী মণির আইপ্যাড, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্রও জব্দ করা হয়েছে। এসব প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় পরী মণি এখন নানান সমস্যায় পড়ছেন। বিশেষ করে গাড়ি না থাকায় তিনি নিরাপত্তা ও হুমকির মধ্যে আছেন। মানবিক কারণে যেকোনো শর্তে তাঁর জব্দ করা গাড়িটা ফেরত দেওয়া হোক।

এরপরে পরী মণির আবেদনের বিপক্ষে সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, ‘মাননীয় আদালত, গাড়ির মালিকানা যাচাই ছাড়া জিম্মায় কীভাবে দেওয়া সম্ভব। যেহেতু পরী মণি ও তাঁর আইনজীবী বলছেন, গাড়িসহ অন্যান্য জিনিসপত্রের মালিকানার কাগজপত্র নেই, তাই তাঁর আবেদন নাকচ করা হোক।’ 

এর আগে পরী মণি আজ সকাল সাড়ে ১০টার পর আদালত চত্বরে আসেন। জামিন পাওয়ার পর আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম হাজিরা দেন পরী মণি। এ ছাড়া পরী মণিকে গ্রেপ্তারের পরে পুলিশ কিছু জিনিস জব্দ করেছিল। পরী মণি সেগুলো নিজের জিম্মায় নেওয়ার জন্যও আবেদন করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পরী মণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরী মণিকে জামিন দেন। পরের দিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।

পরী মণি মামলা

সংশ্লিষ্ট সংবাদ: পরী মণি

২০ জানুয়ারি ২০২৬
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
২১ অক্টোবর ২০২৫
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
৩০ সেপ্টেম্বর ২০২৫
ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
  2. জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
  3. ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
  4. নেত্রকোনায় ৪ স্থানে ভোটকক্ষে আগুন
  5. আজ মধ্যরাত থেকে যেসব গাড়ি চলবে, যেসব চলবে না
  6. ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x