Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৩:৫০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৩, ০১ ডিসেম্বর ২০২১
আদালত প্রতিবেদক
১৩:৫০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৩, ০১ ডিসেম্বর ২০২১
আরও খবর
ফ্যাসিস্ট সরকারের ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
জেবুন্নেছা আফরোজসহ তিন আ.লীগ নেতার জামিন

পরী মণির মামলায় জামিন পেলেন নাসির-অমি

আদালত প্রতিবেদক
১৩:৫০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৩, ০১ ডিসেম্বর ২০২১
আদালত প্রতিবেদক
১৩:৫০, ০১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৩, ০১ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরী মণির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমি জামিন পেয়েছেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন আজ বুধবার এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ ঢালি এ তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

কৌঁসুলি মোহাম্মদ ঢালি বলেন, ‘আজ এ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরী মণি আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন। নারাজির আবেদনের ওপর শুনানি শেষে বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে নির্ধারণ করেছেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন।

ওই দিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ারুল বাবুল এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘অভিযোগপত্রে পুলিশ বলেছে, বোট ক্লাবে আসামি নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম চিত্রনায়িকা পরী মণির সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলাসহ অশ্লীল আচরণ করেন। এ সময় তাঁরা পরী মণিকে মারধর করে হুমকি দেন। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের ৩২৩/৫০৬ অপরাধ প্রমাণ হয়েছে। এ ছাড়া মামলার এজহারনামীয় আসামি তুহিন সিদ্দিকী অমি চিত্রনায়িকা পরী মণিকে কৌশলে বোট ক্লাবে ডেকে নিয়ে যান। এরপর সেখানে পরীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটায় অমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় অমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো।’

এদিকে, মামলার পর নানা ঘটনা প্রবাহে বাদী পরী মণি নিজেই আসামি হয়ে যান। গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব। পরদিন তাঁকে বনানী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব। এরপর ওই মামলায় পরী মণিকে তিন দফায় রিমান্ডে নেয় পুলিশ। আদালতে জামিন পেয়ে গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান পরী মণি।

পরী মণি তুহিন সিদ্দিকী অমি মামলা জামিন

সংশ্লিষ্ট সংবাদ: পরী মণি

২০ জানুয়ারি ২০২৬
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
২১ অক্টোবর ২০২৫
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
৩০ সেপ্টেম্বর ২০২৫
ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
  2. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
  3. মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
  4. বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
  5. মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
  6. শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x