Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১৩:৪৫, ১৪ জুন ২০২১
আপডেট: ১৫:২৭, ১৪ জুন ২০২১
জাহিদুর রহমান
১৩:৪৫, ১৪ জুন ২০২১
আপডেট: ১৫:২৭, ১৪ জুন ২০২১
আরও খবর
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ তারকারা
জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরী মণি
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
খালাতো ভাইকে বিয়ে করেছিলেন, স্বীকার করলেন পরী মণি

পরী মণির মামলা, ব্যবসায়ীসহ আসামি ৬ জন

জাহিদুর রহমান
১৩:৪৫, ১৪ জুন ২০২১
আপডেট: ১৫:২৭, ১৪ জুন ২০২১
জাহিদুর রহমান
১৩:৪৫, ১৪ জুন ২০২১
আপডেট: ১৫:২৭, ১৪ জুন ২০২১
সংবাদ সম্মেলনে পরী মণি। ছবি : এনটিভি অনলাইন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদসহ (নাসির উদ্দিন মাহমুদ) ছয়জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন অজ্ঞাত আসামি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বাদী পরী মণি নিজে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এনটিভি অনলাইনকে আজ সোমবার পরী মণির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোট ছয়জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। নাসিরউদ্দিন মাহমুদ ও অমি নামের একজনের নাম উল্লেখসহ আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মামলাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।’

এর আগে সাভারের বিরুলিয়ায় ‘ঢাকা বোট ক্লাবে’ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গতকাল রোববার রাতে রূপনগর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন পরী মণি। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সরদারের বার্তা নিয়ে অভিযোগটি আজ সোমবার দুপুরে সাভার মডেল থানায় পৌঁছে দেওয়া হলে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলায় জোর করে মদপান করানো, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহিল কাফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরী মণির লিখিত অভিযোগটি রাজধানীর রূপনগর থানা পুলিশের মাধ্যমে আমাদের হাতে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে পরী মণি উল্লেখ করেন, গত বুধবার দিবাগত রাতে অমি নামের এক বন্ধু ও জিমি নামের তাঁর ব্যক্তিগত রূপসজ্জাশিল্পীকে নিয়ে বিরুলিয়ায় ‘ঢাকা বোট ক্লাবে’ যান তিনি। সেখানে ছয়জন তাঁর শ্লীলতাহানি করেন। এক পর্যায়ে তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়।

পরে বনানী থানায় অভিযোগ নিয়ে গেলে কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন পরী মণি। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টিসহ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছিলেন পরী মণি। ঘটনার বিস্তারিত জানাতে রাত সাড়ে ১০টায় তাঁর বনানীর বাসভবনে সংবাদ সম্মেলন ডাকেন এই অভিনেত্রী।

সেখানে পরীমণি অভিযোগ করেন, চার দিন আগে আশুলিয়ার একটি ক্লাবে তাঁর সঙ্গে প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী ক্লাবকর্তা অশোভন আচরণ করেছেন এবং শারীরিক নির্যাতন করেছেন। এ ঘটনায় তিনি বনানী থানায় মামলা করতে গেলেও কোনো সহযোগিতা পাননি।

কেঁদে কেঁদে সেদিনের ঘটনা প্রসঙ্গে পরী মণি জানিয়েছেন, ১০ জুন পারিবারিক বন্ধু অমি, ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমি ও এক আত্মীয়কে নিয়ে বের হন পরী মণি। সেখান থেকে অমি কৌশলে তাঁকে আশুলিয়ার একটি ক্লাবে নিয়ে যান। যেখানে মদ্যপানরত এক ব্যক্তির সঙ্গে তাঁকে পরিচয় করানো হয়। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তাঁকে মদ্যপান করানোর চেষ্টা করেন। তাতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করেন ওই ব্যক্তি। পরে পরী জেনেছেন, ওই ব্যক্তি প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী ক্লাবকর্তা। ওই সময় পরীর ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকেও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন পরী।

পরী মণি উপস্থিত সাংবাদিকদের আরও জানিয়েছেন, ওই ঘটনার পর রাজধানীর বনানী থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁকে সহযোগিতা করা হয়নি। এমনকি বাংলাদেশ শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েও ফল পাননি বলে অভিযোগ এই চিত্রনায়িকার।

এই অভিনেত্রী আরও অভিযোগ করেন, ‘আমি পরী মণির এমন ঘটনায় যদি এই দশা হয়, সাধারণ নারীদের কী অবস্থা একবার ভাবুন।’ এ ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান পরী। এ ছাড়া সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন এই চিত্রনায়িকা।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরী মণির। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।

পরী মণি

সংশ্লিষ্ট সংবাদ: পরী মণি

২০ জানুয়ারি ২০২৬
নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
২১ অক্টোবর ২০২৫
কেন চারদিন আগে পরীমণি জন্মদিন পালন করলেন  
৩০ সেপ্টেম্বর ২০২৫
ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
  2. সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না : তারেক রহমান
  3. নির্বাচনি দায়িত্বে মাঠে নামছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
  4. কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মাকসুদ
  5. আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির
  6. ‘জনগণের কাছে গ্রহণযোগ্য যে কারো রাজনীতি করার অধিকার আছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x