Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জনি রায়হান
১৯:০০, ০১ মার্চ ২০১৭
আপডেট: ১৯:০১, ০১ মার্চ ২০১৭
জনি রায়হান
১৯:০০, ০১ মার্চ ২০১৭
আপডেট: ১৯:০১, ০১ মার্চ ২০১৭
আরও খবর
উদ্ধারকারী ইঞ্জিনের ধাক্কায় বিকল ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত, অনেক যাত্রী আহত
ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
এক মোটরসাইকেলে সপ্তম শ্রেণির ৩ শিক্ষার্থী, প্রাণ গেল দুজনের
রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

‘কলম কিনতে গিয়ে মনে হচ্ছিল, যেন মরে যাচ্ছি’

জনি রায়হান
১৯:০০, ০১ মার্চ ২০১৭
আপডেট: ১৯:০১, ০১ মার্চ ২০১৭
জনি রায়হান
১৯:০০, ০১ মার্চ ২০১৭
আপডেট: ১৯:০১, ০১ মার্চ ২০১৭
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কলেজছাত্রী ফারহানা আক্তার পান্না। ছবি : এনটিভি

কলম কিনতে গিয়ে গত শনিবার রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় কম্প্রেসার যন্ত্র বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন ফারহানা আক্তার পান্না (২৫)। দুর্ঘটনার দিন থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে পান্না এনটিভি অনলাইনের কাছে ওই দিনের ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘দুপুরের খাওয়া শেষে বড় বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, লালবাগে রিকশা থেকে নেমে একটি দোকানে কলম কেনার জন্য দাঁড়ালাম। তখন পাশের মিষ্টির দোকানে ফ্রিজের কম্প্রেসার যন্ত্রের বিস্ফোরণে মুহূর্তেই বিকট শব্দ। মনে হচ্ছিল যেন মারা যাচ্ছি। একটু স্থির হওয়ার পর বুঝতে পারলাম আমার সারা গায়ে প্রচণ্ড জালাপোড়া করছে। তখন বাবাকে শুধু ফোন করে বললাম, আমার এক্সিডেন্ট হয়েছে। এরপর আর কিছুই মনে নেই।’

ওই বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হন। তাঁদের মধ্যে দগ্ধ রিকশাচালক আবুল বাশার (৪০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। দগ্ধ ফারহানা, সোনামুদ্দিন (৫০), হজরত আলী (৪০), মকবুল হোসেন (৩৫), সাব্বির (২০), মারুফ (২০) ও সবুজ (২০) এখনো ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।    

দগ্ধ ফারহানার বাবা আবদুর রউফ খোকা এনটিভি অনলাইনকে জানান, তাঁর দুই মেয়ের মধ্যে ফারহানা নিউ মডেল কলেজে বিবিএর চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছেন।

ঘটনার দিনের বর্ণনা দিয়ে রউফ জানান, ওই দিন বিকেলে পুরান ঢাকার ইসলামবাগে আগুন লাগার খবর পেয়ে তিনি সেখানে যাচ্ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় পৌঁছার পর হঠাৎ তাঁর মেয়ে ফারহানা ফোন করে জানান, তিনি কেল্লার মোড়ে এক্সিডেন্ট করেছেন। এরপর দ্রুত সেখানে গিয়ে দেখেন, কয়েকজন তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দিচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন তিনিও মেয়ের সঙ্গে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

আবদুর রউফ জানান, ঘটনার পর থেকে ওই মিষ্টির দোকানের মালিক পক্ষের লোকজন সব সময় আহত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। তাঁরা চিকিৎসার জন্য সব খরচও বহন করছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ফারহানার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। এখন তাঁর অবস্থা আগের চেয়ে ভালো।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টার দিকে লালবাগ কেল্লার মোড় এলাকায় কম্প্রেসার যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয় মিষ্টির দোকানের দুই কর্মচারী, দুজন রিকশাচালক, একজন ছাত্রী ও তিনজন পথচারী। 

সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x