Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০২, ০৩ আগস্ট ২০১৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০২, ০৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০২, ০৩ আগস্ট ২০১৫
আরও খবর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
দিনাজপুরে কৃতী ফুটবলারের চিকিৎসায় ২ লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
মায়ের প্রতি ‘অবহেলা’ করা সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন

ঈশ্বরদীতে ফাঁকা মাঠে গোল!

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০২, ০৩ আগস্ট ২০১৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০২, ০৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০২, ০৩ আগস্ট ২০১৫
পাবনার ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান রিপন বিশ্বাস আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান রিপন বিশ্বাস। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তিনিই শুধু নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। 

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন আসাদুজ্জামান রিপন বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।  

ঈশ্বরদী উপজেলার ভাইস চেয়ারম্যান সাজাহান আলী ছানা সরদার গত ১ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়। 

পাবনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলায় ১৪ জুলাই এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিলে ২৫ আগস্ট ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ আগস্ট। প্রত্যাহার ১১ আগস্ট এবং প্রতীক বরাদ্দের জন্য দিন ধার্য করা হয়েছে ১২ আগস্ট। 

উপনির্বাচনে অংশ নিতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, জাসদ বা অন্য কোনো দল এমনকি স্বতন্ত্র কোনো প্রার্থী মনোনয়নপত্র কেনেননি। শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পাঁচজন মনোনয়নপত্র কেনেন। এঁরা হলেন আসাদুজ্জামান রিপন বিশ্বাস, সাবিনা ইয়াসমিন, এমলাক হোসেন বাবু, সুফিয়া খাতুন ও শফিউল আলম বিশ্বাস। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসাদুজ্জামান রিপন বিশ্বাসকে সমর্থন দিয়ে অন্যরা মনোনয়নপত্র দাখিল থেকে বিরত থাকেন। 

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তাফা চান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা, ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সাদেক আলী বিশ্বাস, আকাল সরদার, খালেক মালিথা, আতিয়ার রহমান ভোলা, সানোয়ার রহমান লাবুসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।  

ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার রয়েছে দুই লাখ ২৫ হাজার ৫৪৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার ৬১৩ ও নারী ভোটার এক লাখ ১০ হাজার ৯৩৬ জন। 

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x