Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২০:০৮, ১৮ নভেম্বর ২০১৫
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২০:০৮, ১৮ নভেম্বর ২০১৫
আপডেট: ২০:০৮, ১৮ নভেম্বর ২০১৫
আরও খবর
ঢাকার ১৩টি আসনে ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ভোটকেন্দ্রেই গণনা শেষে ফল ঘোষণা করা হবে : সিইসি
নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে জাতিসংঘের আহ্বান
যে ইউনিয়নের ২০ বুথের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা
কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, নিরাপত্তায় বডি ওর্ন ক্যামেরা

জমে উঠেছে কাত্যায়নী পূজা

শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২০:০৮, ১৮ নভেম্বর ২০১৫
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২০:০৮, ১৮ নভেম্বর ২০১৫
আপডেট: ২০:০৮, ১৮ নভেম্বর ২০১৫
কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে মাগুরা শহর সেজে উঠেছে নতুন রূপে। ছবি : এনটিভি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, নয়নাভিরাম আলোকসজ্জা, সুউচ্চ তোরণ, রকমারি প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে মাগুরায় সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা জমে উঠেছে। এবার শহরের সাতটি পূজামণ্ডপসহ জেলায় ৭০টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী শনিবার (২১ নভেম্বর) বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কাত্যায়নী পূজা।

প্রায় ৬০ বছর ধরে দুর্গাপূজার ঠিক এক মাস পর মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মাগুরার জনৈক সতীশ মাঝি ১৯৫০ সাল থেকে স্বপ্নাদেশ পেয়ে এ পূজা শুরু করেন শহরের পারনান্দুয়ালী গ্রামে নিজ বাড়িতে।

এর সূত্র ধরে পরবর্তী সময়ে ১৯৯০ সালের পর থেকে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়।

বর্তমানে শহরের ছানার বটতলা, নতুন বাজার, সাতদোয়া, তাঁতীপাড়া, জামরুলতলা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ জেলার বিভিন্ন স্থানে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে শহরকে আলোকিত করা হয়েছে। পূজামণ্ডপগুলো সেজেছে নানা সাজে।

এ পূজাকে ঘিরে রাতের আলো-আঁধারি দেখতে মাগুরা শহর, শহরতলিসহ বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে ভিড় করছেন। এ ছাড়া ঝিনাইদহ, নড়াইল, যশোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা এমনকি ভারত থেকে প্রতিদিন লাখো নারী-পুরুষ শহরে আসছেন।

পূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে শহরের ১২টি প্রবেশ মুখে পুলিশি চেকপোস্ট বসিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x