আক্কেলপুরে বাসচাপায় প্রতিবন্ধী শিশু নিহত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত রিক্শাভ্যানে থাকা প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের কেজি স্কুলের পূর্ব ফটকের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বিপ্লব (১০)। সে শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে আক্কেলপুর থেকে বাসটি বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে আক্কেলপুর উপজেলা দ্রুতগামী বাসটি পেছন থেকে রিকশাভ্যানকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা পরিষদের দেয়ালের গিয়ে ধাক্কা দেয়।
বিপ্লব (১০),ভ্যান চালক সহ ওই রিক্সাভ্যান ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত প্রতিবন্ধী বিপ্লব, ভ্যানচালক বিপ্লব মিয়া (১৫) ও যাত্রী নিলুফা ইয়াসমিনকে (৪৪)উপজেলা হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে শিশু বিপ্লবকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পুলিশ বাসটি জব্দ করলেও ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট