ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা

কোলন ক্যানসারের মতো মরণব্যাধির সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার শাহানা। কেমোথেরাপি ও রেডিওথেরাপির কষ্টকর পথ অতিক্রম করে তিনি এখন জীবন বাঁচানোর চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার করা গেলে তিনি ফিরে পেতে পারেন একটি স্বাভাবিক ও নতুন জীবন। কিন্তু চিকিৎসার এই শেষ ধাপে এসে...