Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:২০, ২৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:২৩, ২৪ অক্টোবর ২০২৩
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:২০, ২৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:২৩, ২৪ অক্টোবর ২০২৩
আরও খবর
জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর
ঢাবির সিনেট সদস্য হলেন সংসদ সদস্য আলিম
ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত
জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ রুমিন ফারহানার
সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত : মাহবুব উদ্দিন খোকন

সংসদ সদস্য নদভীকে চেয়ারম্যান পদে নির্বাচনের চ্যালেঞ্জ ইউপি চেয়ারম্যানের

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:২০, ২৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:২৩, ২৪ অক্টোবর ২০২৩
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
২২:২০, ২৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:২৩, ২৪ অক্টোবর ২০২৩

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে লড়াতে চ্যালেঞ্জ করা হয়েছে। ‘প্রশাসন ছাড়া মাঠে’ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় এই চ্যালেঞ্জ জানান তিনি।

ভিডিও বার্তায় ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন বলেছেন, আমি দুই নির্বাচনে আপনাকে বিজয়ী করতে জীবন বাজি রেখে কাজ করেছি। আপনি প্রশাসন ছাড়া আমার সঙ্গে খেলতে আসেন। এমপি পদ ছাড়লে আমার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন করেন।

সুমন নিজেকে সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পদে আছেন বলেও জানান।

ভিডিও বার্তায় সুমন নদভীকে বলেন, ‘আপনাদের অবগতির জন্য বলছি। চট্টগ্রাম-১৫ আসনের এমপি মহোদয় বিগত ২০ তারিখ আমার ইউনিয়নে গিয়ে আমার নামে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখে ক্ষান্ত হননি। তিনি প্রকাশ্যে বলেন, জামায়াত-শিবিরের শীর্ষ সন্ত্রাসীকে চেয়ারম্যান ঘোষণা করেছে।’

এমপি নদভীর এই বক্তব্যে জনগণের রায়কে অসম্মান এবং প্রধানমন্ত্রীর নির্বাচন প্রক্রিয়া ও স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মন্তব্য করেন সুমন বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে মনোনয়ন দিয়েছেন বিধায় এতদিন আপনাকে সম্মান করেছি। বিগত দুই সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু, এমপি মহোদয়, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি এই চেয়ারম্যানের চেয়ারে উড়ে এসে জুড়ে বসিনি। আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মুজিব আদর্শের কর্মী এবং সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমি। আপনার সাহস থাকলে প্রশাসন ছাড়া আমার ইউনিয়নে আবার আসেন এবং আপনার এমপি পদ চলে গেলে আপনি আমার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন করেন। দেখি কীভাবে আপনি জিতেন। জনগণের কাছে আপনার অবস্থান কত নিম্ন স্তরে সেটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশা আল্লাহ।’

এই ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘আপনি মাইকে গলাবাজি না করে, মাঠে আসেন। দেখেন কে জেতে। মাইকে গলাবাজি করা, মানুষকে অসম্মান করা, এটা তো ভালো না। মানুষকে সম্মান করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। এতে দল ও আপনার মঙ্গল হবে। আপনি যদি খেলতে চান, তাহলে খেলার মতো খেলেন। খেলা হবে, ইনশা আল্লাহ। আর আমার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন করেন। ইনশা আল্লাহ, দেখা হবে মাঠে। সবাইকে মুজিবীয় শুভেচ্ছা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

গত শুক্রবার সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই পশ্চিম ঢেমশার বর্তমান চেয়ারম্যান আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি পুলিশ-প্রশাসনকে সতর্ক করছি।’

নদভীর এ বক্তব্যের বিষয়ে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন গণমাধ্যমকে বলেন, ‘আমি কারও বিরুদ্ধে মামলা করিনি। মামলার বাদীও না। এখানকার লোকজন মামলা করেছে। তাঁরা মামলা করেছে, কারণ তাঁরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে।’

একই বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘কেউ ফৌজদারি অপরাধ করলে সে যেই হোক, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।’

সংসদ সদস্য ইউপি চেয়ারম্যান চ্যালেঞ্জ
০৪ এপ্রিল ২০২৬
আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না : এ টি এম আজহার
২৭ মার্চ ২০২৬
তেলের পাম্পে দাঁড়িয়ে সরবরাহ নিশ্চিত করলেন এমপি
২০ মার্চ ২০২৬
বাসযাত্রা নির্বিঘ্ন ও অধিক ভাড়া আদায় বন্ধে টার্মিনাল পরিদর্শনে এমপি
১৫ মার্চ ২০২৬
দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী
০৯ মার্চ ২০২৬
মাটি কেটে তিলকখালি খাল খনন উদ্বোধন সংসদ সদস্যের
০৬ মার্চ ২০২৬
১০ হাজার মানুষের ইফতার আয়োজন সংসদ সদস্যের
২৭ ফেব্রুয়ারি ২০২৬
চৌহালীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য আমিরুল
২৬ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান
২৬ ফেব্রুয়ারি ২০২৬
অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
২৫ ফেব্রুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গায় সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের পরিচিতি সভা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেমের টানে মিঠাপুকুরে চীনের যুবক
  2. যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘরবেহ
  3. নৌবাহিনীর অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
  4. জামায়াতের এমপির গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯
  5. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x