Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:৫৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ১১:৫৬, ০৯ জুন ২০২৪
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:৫৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ১১:৫৬, ০৯ জুন ২০২৪
আরও খবর
বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ, ফলাফল প্রকাশে বাধা নেই
বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশ নিয়ে রায় আজ
ইউপি নির্বাচন ঘিরে আ.লীগ নেতার প্রচারণা, এলাকাজুড়ে ক্ষোভ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৯
ডিএমপির কোতোয়ালি থানায় নতুন ওসি রবিউল

কুষ্টিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:৫৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ১১:৫৬, ০৯ জুন ২০২৪
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:৫৫, ০৯ জুন ২০২৪
আপডেট: ১১:৫৬, ০৯ জুন ২০২৪
কুষ্টিয়ার কবুরহাট এলাকায় শনিবার বিকেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। ছবি : এনটিভি

কুষ্টিয়ার কবুরহাট এলাকায় বিএনপি ও যুবদল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেলে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৩টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

গতকাল শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় সমাবেশের আয়োজন করে যুবদলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে দুপুর থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন। দলটির নেতাকর্মীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে, এমন তথ্যর ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের কঠোর পদক্ষেপে ঘটনাস্থল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার অভিযোগ করে বলেন, ‘নিপীড়িত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের একটি দল কুষ্টিয়ায় আসেন। তাদের নিয়ে পুলিশের মৌখিক অনুমতিতে শহরের নবীন টাওয়ারে এক সমাবেশের আয়োজন করেছিলাম। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পুলিশ আমাদের সমাবেশ বন্ধ করতে বলে। ছোট পরিসরে অন্য কোথাও করার জন্য বলা হয়। সেই মোতাবেক কবুরহাটে যুবদল নেতা মাজেদের বাড়িতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যাই। সেখানেও পুলিশ গিয়ে নেতাকর্মীদের মারধর শুরু করে। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে কয়েকটা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপরেই পুলিশ নেতাকর্মীদের লক্ষ্যে করে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ১০ থেকে ১২ জন বিএনপি ও যুবদলের নেতাকর্মী আহত হয়েছেন।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পলাশ কান্তি নাথ বলেন, ‘বিএনপি ও যুবদলের নেতারা অনুমতি ছাড়াই কর্মসূচি আয়োজন করেছিল। কর্মসূচিস্থলে পুলিশ দেখে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে বটতৈল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার সাদিকুর রহমান ভোটনকে আটক করা হয়েছে। এ ছাড়াও ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ২৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

কুষ্টিয়া বিএনপি পুলিশ সংঘর্ষ
০৩ জুন ২০২৬
কাজীর আগেই হাজির ম্যাজিস্ট্রেট, পণ্ড বাল্যবিয়ে
৩১ মে ২০২৬
সেনাবাহিনীর বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪০
১৪ মে ২০২৬
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদক উদ্ধার
১৩ মে ২০২৬
ভ্যানের হাতল ছেড়ে কলম ধরল সেই শিশু জুনায়েদ
২২ এপ্রিল ২০২৬
বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের হামলায় ৫ পুলিশসহ গুলিবিদ্ধ ৬
১৭ এপ্রিল ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ২, তিন ঘোড়ার মৃত্যু
১৪ মার্চ ২০২৬
শিল্পোদ্যোক্তা আলাউদ্দিনকে ‘শতাব্দী পুরুষ’ সম্মাননা প্রদান
০৩ মার্চ ২০২৬
লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা
১৯ জানুয়ারি ২০২৬
সমাবেশে বক্তব্য দিতে দিতে জেলা জামায়াত আমিরের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৫
ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  2. শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১২ কর্মদিবসে ৩ জনের ফাঁসি
  3. সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার আশঙ্কা
  4. ৬ মাসে নওগাঁয় ২৫ মরদেহ উদ্ধার
  5. মাছ ধরার সময় বজ্রাঘাতে শিক্ষার্থীর মৃত্যু
  6. রাজধানীর ‎মিরপুরে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x