Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২৫, ১১ জুন ২০২৪
আপডেট: ১৮:২৬, ১১ জুন ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২৫, ১১ জুন ২০২৪
আপডেট: ১৮:২৬, ১১ জুন ২০২৪
আরও খবর
শুল্ক ফেরত চেয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে ফেডএক্সের মামলা
৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার আসামির যাবজ্জীবন
ফ্যাসিস্ট সরকারের ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২৫, ১১ জুন ২০২৪
আপডেট: ১৮:২৬, ১১ জুন ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২৫, ১১ জুন ২০২৪
আপডেট: ১৮:২৬, ১১ জুন ২০২৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়ার্দী। কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার রতনপুর গ্রামের মান্নান চোকদারের ছেলে নূর হোসেন চোকদার (৪৮) ও আনোয়ার হোসেন চোকদার (৩৮)।

ওই মামলার আরও সাত আসামিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার রতনপুর গ্রামের ছাদেকুল ইসলাম ও তাঁর ভাতিজা শাকিল বাড়ি থেকে বের হয়ে পাশের রাস্তায় এলে কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা ছাদেকুল ইসলামকে পূর্ব শত্রুতার জেরে মারধর করেন। এ সময় আসামি নূর হোসেনের হুকুমে আনোয়ার হোসেন ছাদেকুলকে হত্যার উদ্দেশ্যে বন্দুক দিয়ে গুলি ছুড়েন। আসামি নূর হোসেন রামদা দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। অন্যান্য আসামিরা তাঁকে পিটিয়ে সারা শারীরে জখম করে। গুলির শব্দ পেয়ে ছাদেকুলের মেয়ে শারমিন ও তাঁর চাচি হালিমা বেগম এগিয়ে এসে লোকজনের সহায়তায় ছাদেকুলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ছাদেকুলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর মুন্সীগঞ্জ থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর থেকে এই মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন। মামলায় ১৩ সাক্ষীর জেরা ও জবানবন্দির ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। 

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু বলেন, সদর উপজেলার রতনপুর গ্রামের ছাদেকুল হত্যা মামলায় আসামি নূর হোসেন চোকদার ও অপর আসামি আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ সময় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদেশের সময় খালাসপ্রাপ্ত সাত আসামি আদালতে হাজির থাকলেও দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি পলাতক। বিচারকের রায় আমরা রাষ্ট্রপক্ষ মেনে নিয়েছি, তবে খালাসপ্রাপ্ত সাত আসামি হত্যার সঙ্গে জড়িত আছে মর্মে বাদী তাদের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

হত্যা মামলা যাবজ্জীবন মুন্সীগঞ্জ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বিড়ি চাওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা
১৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারি চুরির অভিযোগে শিশু ইমনকে পিটিয়ে হত্যার অভিযোগ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
২৩ জানুয়ারি ২০২৬
১৯ মাস পর হত্যার রহস্য উদঘাটন, দেহাবশেষ উদ্ধার
০৭ ডিসেম্বর ২০২৫
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
০৩ ডিসেম্বর ২০২৫
জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে গুলি করে হত্যা
২৩ নভেম্বর ২০২৫
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
২৪ অক্টোবর ২০২৫
শ্রীনগরে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
২৪ অক্টোবর ২০২৫
মাকে হত্যার অভিযোগে ছেলে-ছেলের বউসহ তিনজন গ্রেপ্তার
১৫ অক্টোবর ২০২৫
স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে, স্বামীর দোষ স্বীকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম
  2. সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  3. জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
  4. ট্রেনে ঈদযাত্রা : কোন দিন মিলবে কোন তারিখের টিকিট?
  5. ভুট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  6. নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x