Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
২১:৩৫, ২৫ নভেম্বর ২০২৪
আপডেট: ২১:৩৮, ২৫ নভেম্বর ২০২৪
নাসির আহমেদ, গাজীপুর
২১:৩৫, ২৫ নভেম্বর ২০২৪
আপডেট: ২১:৩৮, ২৫ নভেম্বর ২০২৪
আরও খবর
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গাজীপুরে মানববন্ধন
ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার
সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু
গাজীপুরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
গাজীপুরের সাফারি পার্কে উপচেপড়া ভিড়

ফের মহাসড়কে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা  

নাসির আহমেদ, গাজীপুর
২১:৩৫, ২৫ নভেম্বর ২০২৪
আপডেট: ২১:৩৮, ২৫ নভেম্বর ২০২৪
নাসির আহমেদ, গাজীপুর
২১:৩৫, ২৫ নভেম্বর ২০২৪
আপডেট: ২১:৩৮, ২৫ নভেম্বর ২০২৪
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়কে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বিক্ষোভ। ছবি : এনটিভি

গাজীপুরে বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ফের আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বিকেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা পাশের গ্রামীণ ফেব্রিক্স কারাখানার গেইট ভাঙচুরের চেষ্টা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা সেনাবাহিনীর একটি জিপ গাড়ির কাচ ভাঙচুর করে। সন্ধ্যা ৬টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প কারখানা রয়েছে। কারখানাগুলোতে ৪০ হাজারের অধিক শ্রমিক রয়েছে। এ পার্কের শ্রমিকদের প্রতি মাসের বেতন দেওয়া হতো পরের মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পরের কয়েক মাস নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা আন্দোলন করে তাদের বেতন আদায় করে আসছিল। সর্বশেষ গত অক্টোবর মাসের বেতন না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও ওই বকেয়া বেতন পরিশোধ করেনি। একপর্যায়ে শ্রমিকরা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৫ নভেম্বর) বাদে ১৪ নভেম্বর হতে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। শ্রমিক আন্দোলনের একপর্যায়ে বৃহস্পতিবার শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্টে বেতন পরিশোধ করা শুরু করে কর্তৃপক্ষ। পরে ওই দিন রাত ৮টার দিকে সড়কের অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শ্রমিকরা।

এদিকে সব শ্রমিক বকেয়া বেতন না পেয়ে রোববার বিকেলে ফের আন্দোলনে নেমে ওই মহাসড়ক অবরোধ করে। কয়েক ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে বাড়ি ফিরে যায় তারা। আজ সোমবার সকালে শ্রমিকরা জড়ো হয়ে সোয়া ৮টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে ফের অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে অবরোধকারীদের সড়কের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা পাশের তেঁতুইবাড়ি এলাকার গ্রামীণ ফেব্রিক্স কারখানায় গিয়ে শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে আহ্বান জানায়। এতে সাড়া না পেয়ে তারা ওই কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা চালায় এবং ইট পাটকেল ছুড়ে। এ সময় বাধা দেওয়ায় শ্রমিকরা সেনাবাহিনীর একটি জিপ গাড়ির কাচ (লুকিং ও পেছনের) ভাঙচুর করে।

জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের মধ্যে ১০ শতাংশের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছিল। বাকি শ্রমিকরা তাদের বকেয়া বেতন না পেয়ে আজ সকাল সোয়া ৮টার দিকে মহাসড়ক অবরোধ করে। বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় গ্রামীণ ফেব্রিক্স কারখানার গেইট ভাঙচুরের চেষ্টা চালায় এবং কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা সেনাবাহিনীর একটি গাড়ির লুকিং ও পেছনের কাচ ভাঙচুর করে। শ্রমিকরা এখন পর্যন্ত (সন্ধ্যা ৬টা) মহাসড়কে অবস্থান করছে। তবে কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

গাজীপুর বেক্সিমকো শ্রমিক
১৯ নভেম্বর ২০২৫
দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কয়েল কারখানার আগুন
১৯ নভেম্বর ২০২৫
গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন 
১৯ নভেম্বর ২০২৫
ঝুট গুদামে আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
১৭ নভেম্বর ২০২৫
কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর সামনে পেট্রোল বোমা নিক্ষেপ
১৬ নভেম্বর ২০২৫
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
০৭ নভেম্বর ২০২৫
গাজীপুরে গ্রেপ্তার নিয়ে অপপ্রচার : ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর
০৬ নভেম্বর ২০২৫
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
০৫ নভেম্বর ২০২৫
গাজীপুরে বিপুল ঘোড়ার মাংসসহ রোগাক্রান্ত ৩৭ ঘোড়া উদ্ধার
০৩ নভেম্বর ২০২৫
পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়া কৃষকের মৃত্যু
২৯ অক্টোবর ২০২৫
জামায়াত আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওসি প্রত্যাহার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ
  3. রংপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  4. ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
  5. খালাস পেলেন নাসির-তামিমা
  6. জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, দক্ষতা অর্জন করে কোরিয়া যাবেন ৩০০ জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x