Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ২১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২১ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ২১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২১ জানুয়ারি ২০২৫
আরও খবর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী জার্মানি
বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়
ফ্রান্স-জার্মানির যৌথ যুদ্ধবিমান প্রকল্প বাতিল
ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি : ওলাফ শলৎজ

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ২১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২১ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ২১ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৫৩, ২১ জানুয়ারি ২০২৫
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনের বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বাত্মক সমর্থন করবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনের বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে জার্মান চ্যান্সেলর এ কথা বলেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

ওলাফ শলৎজ অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আপনি নিশ্চিত থাকতে পারেন, আমরা আপনাকে সমর্থন করব।’ এর আগে প্রধান উপদেষ্টা তাকে (শলৎজ) অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়ে জানিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। এ প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে দেশের সংস্কার করা হবে। ঐকমত্য হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। এর মাধ্যমে জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন উত্থানের গণতান্ত্রিক মনোবল বৃদ্ধি পাবে।

দুই নেতা জুলাইয়ে অভ্যুত্থান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণরা জুলাইয়ের অভ্যুত্থানে যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে বহু-বছরের অপশাসনের অবসান ঘটিয়েছেন।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান ড. ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডে গিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান।

এর আগে গতকাল সোমবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে ঢাকা ছাড়েন ড. ইউনূস। তিনিসহ সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দিনগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সফরের সময় প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার জার্মানি
১০ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে : প্রধান উপদেষ্টা
০৯ ফেব্রুয়ারি ২০২৬
জার্মান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট রিটার মৃত্যুতে ড. ইউনূসের শোক
০৮ ফেব্রুয়ারি ২০২৬
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
০৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
০২ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
০১ ফেব্রুয়ারি ২০২৬
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
২৯ জানুয়ারি ২০২৬
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি ২০২৬
চিন্তায়, কাজে ও প্রস্তুতিতে বাংলাদেশ অন্যদের চেয়ে পিছিয়ে : প্রধান উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
  2. দুপক্ষের সংঘর্ষে নিহত ১, তিন বাড়িতে অগ্নিসংযোগ
  3. চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ নার্সিং শিক্ষার্থী গ্রেপ্তার
  4. আগামী ৫ দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  6. ৮ অঞ্চলে সকালের মধ্যে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x