Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০০, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ২৩:১৮, ২৩ মার্চ ২০২৫
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০০, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ২৩:১৮, ২৩ মার্চ ২০২৫
আরও খবর
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আফজাল নাছের কারাগারে
কোলের শিশুসহ মা কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ২ শিশু সন্তান
এক শিক্ষার্থীর অসুস্থতায় অন্যদের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ
১৩ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, ব্যয় বেড়ে ২৮০ কোটি টাকা
তিন দশকেও পূর্ণতা পায়নি দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স

প্রবাসীর মেয়েকে নির্যাতনের মামলায় লেডি বাইকার এশা কারাগারে

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০০, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ২৩:১৮, ২৩ মার্চ ২০২৫
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০০, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ২৩:১৮, ২৩ মার্চ ২০২৫
খুলনার লেডি বাইকার ইরিন জাহান এশা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

খুলনার লেডি বাইকার ইরিন জাহান এশাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার (২৩ মার্চ) দুপুরে আদালত তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।

এশার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রভাবশালীর মেয়ে বা স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পরিবারের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেন। তাঁর একটি চক্র রয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।

প্রথমে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডি বাইকার এশাসহ তাঁর ভাই মো. খালিদ হাসানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাবা ফ্রান্স প্রবাসী। দীর্ঘ ১০ বছর ফ্রান্সে থাকাকালীন ইরিন জাহান এশা বাদীর মেয়ের (১৭) সঙ্গে বান্ধবী সুলভ আচরণ করে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে নেশায় আসক্ত করে ফেলেন। বিভিন্ন সময় তাঁর বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে মাদকদ্রব্য সেবন করাতেন। তরুণীর বাবা তাঁকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তা অমান্য করে ওই তরুণীকে ডেকে নিয়ে যেতেন। বাদীর মেয়ে অতিরিক্ত নেশাদ্রব্য সেবন করে তাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করে। এমনকি মাদক সেবন করতে না পারলে বিভিন্ন সময় বাসার জিনিসপত্র ভাঙচুর করে পরিবারে অশান্তি সৃষ্টি করে।

এ ঘটনায় বাদী নিরুপায় হয়ে শনিবার (২২ মার্চ) দিনগত রাত অনুমানিক পৌনে ১২টার দিকে আত্মীয়স্বজনের সহায়তায় মেয়েকে অ্যাম্বুলেন্সে করে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। এ সময় বাড়ির সামনে লেডি বাইকার এশাসহ অন্য আসামিরা মোটরসাইকেলে এসে তাদের অনুসরণ করতে থাকে। রাত সোয়া ১২টার দিকে বাংলাদেশ বেতার ভবনের সামনে পৌঁছালে আসামিরা মোটরসাইকেলযোগে বাদীর অ্যাম্বুলেন্সের সামনে এসে গতিরোধ করে। অ্যাম্বুলেন্স থামার পর জোরপূর্বক অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করে বাদীর মেয়ের হাত ও কাপড় ধরে টানাহেচড়া করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

অভিযোগে আরও জানা যায়, এ সময় ইরিন জাহান এশা ও তাঁর ভাই মো. খালিদ হাসান অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় চালক টান দিয়ে শিববাড়ি মোড়ে পৌঁছায়। তখন বাদীর ডাক-চিৎকার শুনে সেখানে দায়িত্বরত নৌবাহিনীর সদস্যরা এগিয়ে এসে আসামিদেরসহ বাদী ও তার মেয়েকে হেফাজতে নেয়। এরপর নৌবাহিনীর সদস্যরা ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে নৌবাহিনীর সদস্যরা আসামিদের থানা পুলিশের কাছে হস্তাস্তর করে এবং বাদীর মেয়েকে বাদীর কাছে বুঝিয়ে দেয়। আসামিদের কাছ থেকে তরুণীকে উদ্ধারের সময় ধস্তাধস্তিতে ওই তরুণী আঘাত পাওয়ায় বাদী তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

পুলিশ জানায়, বিভিন্ন সময় ওই মেয়ের সঙ্গে মিশতে নিষেধ করলে লেডি বাইকার ইরিন জাহান এশা বাদীকে ভয়ভীতি দেখাতেন ও হুমকি দিতেন। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশ ঘটনার বিষয়ে গুরুত্বরপূর্ণ তথ্য পেয়েছে, যা যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ জানতে পারে আসামিরা প্রফেশনালভাবে প্রভাবশালীর মেয়ে বা স্ত্রীকে টার্গেট করে তাদের সঙ্গে বিভিন্নভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরে মাদক সেবনসহ অনৈতিক কাজে লিপ্ত করে এবং ভিকটিমদের নিজ আয়ত্বে নিয়ে এসে পরিবারের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাত। শনিবার দিনগত রাতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চায়। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানাহেঁচড়া করে। একপর্যায়ে ওই মেয়েটি আঘাত পায়। পরে শিববাড়ি মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। পরে সেহরির সময় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ দুপুরে এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা লেডি বাইকার কারাগার
০৫ মে ২০২৬
যুবককে গুলি, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা
২৫ এপ্রিল ২০২৬
ময়ূর নদী বাঁচাতে ব্যতিক্রমী ‘ভেলা বাইচ’
১৯ এপ্রিল ২০২৬
খুলনায় ‘চোখ বেঁধে’ যুবককে গুলি
১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুস সালেহীন
১২ এপ্রিল ২০২৬
তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
১৯ মার্চ ২০২৬
ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
০৬ মার্চ ২০২৬
শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ হত্যায় আরও একজন আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৬
সূর্যমুখীর সোনা রঙে রঙিন খুলনার নোনা মাটি
২২ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মকর্তারা
১৮ জানুয়ারি ২০২৬
খুলনায় আরব আমিরাত দূতাবাসের খাদ্য সহায়তা, কম্বল বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, যেসব অঞ্চলে সতর্কতা
  2. কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে বাস্তবায়ন হবে : তারেক রহমান
  3. আগামীকাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  4. গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনকে পাশাপাশি দাফন
  5. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি, কবে থেকে শুরু?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x