Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০০:৩৫, ১৮ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:৪০, ১৮ এপ্রিল ২০২৫
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০০:৩৫, ১৮ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:৪০, ১৮ এপ্রিল ২০২৫
আরও খবর
পদত্যাগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তামিম
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-চেয়ারম্যানসহ একযোগে ২০ শিক্ষকের পদত্যাগ
ময়ূর নদী বাঁচাতে ব্যতিক্রমী ‘ভেলা বাইচ’
রোগীদের রিপোর্ট নির্ভুল ও দ্রুত করার নির্দেশ বিএমইউ ভিসির
পদত্যাগ করলেন নেপালের ‘আলোচিত’ স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং

কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০০:৩৫, ১৮ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:৪০, ১৮ এপ্রিল ২০২৫
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০০:৩৫, ১৮ এপ্রিল ২০২৫
আপডেট: ০০:৪০, ১৮ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মোহান্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। বৃহস্পতিবার (১৭এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন কুয়েট উডের পাদদেশে গিয়ে শেষ হয়।

পরে সেখান থেকে তারা মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কর্মসূচি শেষ করে। শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও একই ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গতকাল কয়েকজন শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারী কর্মকর্তাদের সাথে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের সংগ্রাম আমাদের শিক্ষকদের বিরুদ্ধে নয়। তারা আমাদের পিতৃতুল্য। আমাদের যদি ভুল হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা করবেন। কিন্তু আমরা ব্যথিত যে আজ দুইমাস ধরেও আমাদের বিরুদ্ধে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলো তারপরও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করলেন না। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে কিভাবে গেলেন? যেখানে সারাদেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে।

শিক্ষর্থীরা এ সময় বলেন, আমরা আরও দেখলাম আপনাদের সাথে একজন মো. আতাউর রহমান মোড়ল নামে ভাষণ দিলেন। যিনি বিএনপির ২০২৪ সালের দ্বিবার্ষিক সম্মেলনের আপ্যায়ন কমিটির আহবায়ক ছিলেন। আবার একই সাথে বিএনপির যোগীপোল ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য। যেখানে কর্মচারী-কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ সেখানে সে এখনো কিভাবে চাকরিরত? আর যে স্থানীয় বিএনপির কর্মীরা আমাদের আক্রমণ করে, কার চক্রান্তে আমাদের শিক্ষকদের তাদের সাথে দাঁড় করানো হয়েছে? আমরা তার জবাব চাই।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা আরও দেখেছি শিক্ষকরা বলেন যারা বহিষ্কার হয়েছে সে তালিকা থেকে নাকি সবাই নির্দোষ প্রমাণ হলেও হতে পারে। তাহলে ৫৫ দিন ধরে তদন্ত কমিটি কি প্রহসনের রিপোর্ট বের করলো? আমরা চাই ৩৭ জনের তালিকা দ্রুত প্রকাশ করা হোক এবং এতে ছাত্রদলের শিক্ষার্থীরা ছাড়া নিরীহ কেউ থাকলে তদন্ত কমিটি কেন তাকে সাময়িকভাবে বহিষ্কার করলো তার জবাব দিতে হবে?

শিক্ষর্থীরা বলেন, আমরা সারা বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের জন্য বুয়েট, রুয়েট, চুয়েট, ডি ইউ, সি ইউ, ব্র্যাক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের সংগ্রাম স্বৈরাচারিতার বিরুদ্ধে। আমাদের বিশ্বাস পুরো দেশ জুলাই আগস্টের পর আর কোনো স্বৈরাচারকে ঠাঁই দেবে না। কিন্তু আমরা ব্যথিত কারণ ৫৮ দিন পরেও সরকার আমাদের দিকে এখনো তাকাচ্ছে না। আমাদের ক্যাম্পাসে রামদা, চাপাতি এমনকি আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করা হলো তাও সরকার নিশ্চুপ ভূমিকা পালন করে। আমাদের নামে মামলা বহিষ্কার হওয়ার পরেও তারা আমাদের দিকে তাকাইনি। যেই আসিফ মাহমুদের জন্য আমরা রাস্তায় নেমে রক্ত দিয়েছি। ওই আসিফ মাহমুদ আমাদের দিকে তাকান। আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়িনি। কোথায় মাহফুজ আলম? আপনারা দেখেন না আমার ভাইরা কুকুরের সাথে ঘুমিয়ে কাটাচ্ছে? আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা যদি এখনো আমাদের ভিসিকে অপসারণ না করেন তাহলে আমরা ধরে নেব সারা দেশের বিরুদ্ধে গিয়ে ইন্টারিম সরকার স্বৈরাচারকে সেফগার্ড দিচ্ছে। আর স্বৈরাচার দমানোর জন্য আমরা প্রয়োজনে আবার জুলাই আন্দোলনে নামাবো।

খুলনা কুয়েট ভিসি পদত্যাগ মশাল মিছিল
১২ এপ্রিল ২০২৬
তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
১৯ মার্চ ২০২৬
ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
০৬ মার্চ ২০২৬
শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ হত্যায় আরও একজন আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৬
সূর্যমুখীর সোনা রঙে রঙিন খুলনার নোনা মাটি
২২ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মকর্তারা
১৮ জানুয়ারি ২০২৬
খুলনায় আরব আমিরাত দূতাবাসের খাদ্য সহায়তা, কম্বল বিতরণ
১৮ জানুয়ারি ২০২৬
মুরগি কেনার সাধ্য নেই, গিলা-কলিজায় সাধ মেটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ
১৭ জানুয়ারি ২০২৬
শীতবস্ত্র বিতরণ করলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন
১১ জানুয়ারি ২০২৬
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু
০৮ জানুয়ারি ২০২৬
লোকালয় থেকে ১০ ফুটের অজগর উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে সকাল পর্যন্ত, ৬ অঞ্চলে সতর্কতা
  2. হজযাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে : বিমান প্রতিমন্ত্রী
  3. আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. ঘোষণা দিয়েই কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া, আতঙ্কে নগরবাসী
  5. কৃষি কার্ড সম্পর্কে যারা অবগত নন তারাই সমালোচনা করছেন : কৃষিমন্ত্রী
  6. সাবেক পাসপোর্ট কর্মকর্তার ছেলের অস্বাভাবিক মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x