Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মহসিন মিলন, বেনাপোল
১৩:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩৩, ০৬ জুলাই ২০২৫
মহসিন মিলন, বেনাপোল
১৩:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩৩, ০৬ জুলাই ২০২৫
আরও খবর
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু
কেশবপুরের খুদে অ্যাথলেটদের জয়জয়কার, দিঘীর অনন্য রেকর্ড
৪২ বছরেও ভবন পায়নি পাঁচভুলাট মাদ্রাসা, বৃষ্টি এলেই ছুটির ঘণ্টা
জাল সনদ বিক্রির প্রতিষ্ঠান সিলগালা, দুই ক্লিনিক বন্ধ
৩০০ বছরের প্রাচীন ‘ব্রহ্মময়ী কালীমন্দির’ রক্ষায় সরকারের উদ্যোগ

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

মহসিন মিলন, বেনাপোল
১৩:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩৩, ০৬ জুলাই ২০২৫
মহসিন মিলন, বেনাপোল
১৩:১০, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ১৩:৩৩, ০৬ জুলাই ২০২৫
বেনাপোল বন্দর। ছবি : এনটিভি

ভারত ও বাংলাদেশের মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বড় ধরনের বাণিজ্যিক সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক মন্দার পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাপক ধস নেমেছে।

বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় বেনাপোল বন্দরে বাণিজ্য ঘাটতি হয়েছে ৭ লাখ ৬ হাজার ৫৬২ মেট্রিক টন। এর মধ্যে আমদানি কমেছে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন।

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, ভারতের নিষেধাজ্ঞার কারণে ২০২৪ সালের ৮ এপ্রিল থেকে আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। এরপর ১৭ মে আরও একটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস পণ্য, তৈরি পোশাক, তুলা ও সুতির বর্জ্য, প্লাস্টিক কাঠের আসবাবপত্র ও ফল জাতীয় পণ্যের রপ্তানিও বন্ধ করে দেওয়া হয়। বারবার নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অচলাবস্থা নিরসনে তারা দুই দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এছাড়া ২৬ জুন ভারত সরকার পাট ও পাটজাত পণ্য স্থলপথে রপ্তানি বন্ধ করে দেয়। অপরদিকে, বাংলাদেশ সরকার দেশীয় শিল্প সুরক্ষার অজুহাতে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের দাবির প্রেক্ষিতে ভারত থেকে সুতা আমদানি স্থলপথে নিষিদ্ধ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, এসব পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যের পরিমাণ অনেকটাই কমেছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল ২১ লাখ ৩০ হাজার ২২৮ মেট্রিক টন পণ্য। অথচ ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৮৯৮ মেট্রিক টনে। অর্থাৎ, আমদানিতে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ মেট্রিক টন ঘাটতি দেখা দিয়েছে।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছিল ৪ লাখ ৫৬ হাজার ৬৭২ মেট্রিক টন পণ্য। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টনে। এতে রপ্তানি কমেছে ৭৫ হাজার ২৩২ মেট্রিক টন।

আমদানিকারক ব্যবসায়ী আল মামুন জানান, বারবার নিষেধাজ্ঞার ফলে বাণিজ্য ধস নেমেছে এবং এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, একের পর এক নিষেধাজ্ঞার কারণে স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম বড় ধরনের সংকটে পড়েছে। এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতিই ক্ষতির মুখে পড়ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারত সরকার বাংলাদেশি বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারও অনেক অপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বেনাপোল বন্দরে ভারত থেকে ৪৮৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে ৭৬ ট্রাক পণ্য রপ্তানি করা হয়েছে।

যশোর বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি
১১ মে ২০২৬
জাল সনদ বিক্রির প্রতিষ্ঠান সিলগালা, দুই ক্লিনিক বন্ধ
১০ মে ২০২৬
৩০০ বছরের প্রাচীন ‘ব্রহ্মময়ী কালীমন্দির’ রক্ষায় সরকারের উদ্যোগ
০৭ মে ২০২৬
লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর প্রশাসন
০৭ মে ২০২৬
সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক
০৭ মে ২০২৬
ঘরভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
০৩ মে ২০২৬
ঝড়ে উপড়ে পড়ল মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত বটবৃক্ষ
২৬ এপ্রিল ২০২৬
সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ৩০০ বছরের ‘ব্রহ্মময়ী কালী মন্দির’
২০ এপ্রিল ২০২৬
কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
১৯ এপ্রিল ২০২৬
কচ্ছপগতিতে চলছে সড়ক সংস্কার, দুর্ভোগে ৪০ গ্রামের মানুষ
১৩ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতন, হত্যার হুমকি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  3. গ্রেপ্তার এড়াতে ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ যুবক, ঢাকায় প্রেরণ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ
  6. শুরু হলো এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x