Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৭:০০, ২৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:০৩, ২৮ আগস্ট ২০২৫
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৭:০০, ২৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:০৩, ২৮ আগস্ট ২০২৫
আরও খবর
উদ্বোধনের আগেই ফাটল, প্রশ্নের মুখে ২ কোটি ২০ লাখ টাকার সেতু
সেতুর সংযোগ সড়ক ধসে তৈরি হয়েছে সুড়ঙ্গ
ঝাঁকুনির ক্ষোভে কিশোর অটোরিকশাচালককে হত্যা, গ্রেপ্তার যাত্রী
চীনা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গাজিখালি নদীর ওপর গ্রামবাসীর অর্থ ও শ্রমে হচ্ছে সেতু 

রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৭:০০, ২৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:০৩, ২৮ আগস্ট ২০২৫
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৭:০০, ২৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:০৩, ২৮ আগস্ট ২০২৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় গাজিখালি নদীর ওপর গ্রামবাসীর অর্থ ও শ্রমে হচ্ছে এই সেতু। ছবি : এনটিভি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি সহায়তা না পেয়ে অবশেষে নিজেরাই সেতু নির্মাণে নেমেছে গ্রামবাসী। ধানকোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া ও কৃষ্ণপুর এলাকার মানুষের অর্থ ও শ্রমে গাজিখালি নদীর ওপর ৮০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এ সেতুর কাজ শুরু হয়েছে।

স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এ স্থানে সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি। প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগী পর্যন্ত সবাইকে বর্ষাকালে বাঁশের সাঁকো কিংবা নৌকায় ঝুঁকি নিয়ে পার হতে হয়।

চলতি বছরের এপ্রিল থেকে স্থানীয়দের চাঁদার টাকায় সেতুর কাজ শুরু হয়। ইতোমধ্যে পিলার নির্মাণ শেষ হয়েছে। এখন চলছে পাটাতন বসানোর প্রস্তুতি। এই কাজে গ্রামের তরুণ, প্রবীণ সবাই অংশ নিচ্ছে। স্থানীয় রাজমিস্ত্রি ও ইঞ্জিনিয়াররাও একসাথে কাজ করছে।

সেতু নির্মাণ তহবিলের ক্যাশিয়ার শরিফুল ইসলাম জানান, আমি দেখেছি বহুবার সরকারি লোকজন এসে মাপজোক করেছে, কিন্তু কাজ হয়নি। তাই আমরা আর অপেক্ষা করিনি—নিজেদের টাকায় কাজ শুরু করেছি।

স্থানীয়দের ভাষ্য, সেতুটি নির্মিত হলে সাটুরিয়া, মানিকগঞ্জ সদর, ঢাকা জেলার ধামরাইসহ চার ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষ উপকৃত হবে। এতে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহণেও সুবিধা মিলবে।

স্থানীয় বাসিন্দা সুমন আহমেদ বলেন, লক্ষাধিক মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে পারাপার ছিল খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা নিজেরাই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী রাসেল মিয়া বলেন, প্রতিদিন কলেজে যেতে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হতো। অসুস্থ কাউকে হাসপাতালে নিতে হলে দীর্ঘপথ ঘুরতে হতো। এই সেতু আমাদের দুর্ভোগ থেকে মুক্তি দেবে।

ধানকোড়া ইউনিয়নের সাবেক সদস্য মন্টু জানান, সরকারি বরাদ্দ না পেয়ে হতাশ হলেও বসে থাকিনি। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই আমরা এ কাজ হাতে নিয়েছি।

ইতোমধ্যে সেতুর নির্মাণকাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন স্থানটি পরিদর্শন করেন। তিনি বলেন, যেহেতু পিলারের কাজ শেষ হয়েছে, তাই উপজেলা প্রকৌশলীকে দিয়ে ডিজাইন অনুযায়ী পাটাতনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছি এবং উপজেলা প্রশাসন থেকেও বিধিমালা অনুযায়ী সহায়তার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

মানিকগঞ্জ সেতু গ্রামবাসী অর্থ
০১ জুলাই ২০২৬
জেলের জালে রাসেল ভাইপার
২৭ জুন ২০২৬
মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল, সম্পাদক রহিদাস
২৭ জুন ২০২৬
‘হায় হোসেন’ ধ্বনিতে কাঁদল মানিকগঞ্জ, গড়পাড়া ইমামবাড়ীতে হাজারো ভক্তের শোকসমাবেশ
২৫ জুন ২০২৬
মন্ত্রীর চারপাশে ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা, বাসস্ট্যান্ডে যেন ফুটবল উৎসব
২৪ জুন ২০২৬
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশও স্বাবলম্বী হবে : ত্রাণমন্ত্রী দুলু
২৪ জুন ২০২৬
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশও স্বাবলম্বী হবে : ত্রাণমন্ত্রী
২১ জুন ২০২৬
মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল দুই কৃষকের
১৭ জুন ২০২৬
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’ পেল জিআই স্বীকৃতি
১২ জুন ২০২৬
কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান
০৬ জুন ২০২৬
লেবুগাছের সঙ্গে শত্রুতা, এক রাতেই উজাড় ২০০ চারার বাগান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
  2. সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে : প্রধানমন্ত্রী
  3. মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ
  4. ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
  5. শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  6. চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x