Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
আরও খবর
নারায়ণগঞ্জে শপিংমলে আগুন
আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নসিমন চালক নিহত, পুড়ল ৫ দোকান
ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
আধিপত্য নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ৫
আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটা-গুলিবিদ্ধসহ আহত ৩

নরসিংদীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৭:২০, ০৭ ডিসেম্বর ২০২৫
নরসিংদীতে তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি

নরসিংদীর মাধবদীতে অবস্থিত এন আর স্পিনিং মিল তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) ভোররাত ৩টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলের তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ এবং নারায়ণগঞ্জ থেকে দমকল বাহিনীর মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর সঙ্গে কারখানার শ্রমিক ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৩টার দিকেও) প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো রায়হান বলেন, ‘চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।’

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৫ মিনিটে তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্ক করে। ওই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়ায় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দুইটি তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে।

এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান বলেন, ‘চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডাউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। প্রথমে আমরা কারখানার সকল গেট খুলে দেই এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

নরসিংদী আগুন

সংশ্লিষ্ট সংবাদ: নরসিংদী

১৬ জুন ২০২৬
আধিপত্য নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ৫
১৬ জুন ২০২৬
আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটা-গুলিবিদ্ধসহ আহত ৩
১৪ জুন ২০২৬
নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
  2. দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
  3. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ইকরার আত্মহত্যা : অভিনেতা জাহের আলভী কারাগারে
  5. সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  6. ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x