শহীদ আবু সাঈদের জন্মদিন আজ
জুলাই বিপ্লবের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন শহীদ আবু সাঈদ। পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে যেন বলতে চেয়েছিলেন, এভাবে মানুষ মারা চলবে না।
২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
আজ ১০ ডিসেম্বর সেই শহীদ শিক্ষার্থী আবু সাঈদের জন্মদিন।
বিস্তারিত ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক