Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
আরও খবর
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
ধর্ষণের ঘটনায় ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষা, মিলল নিজ বাবার সঙ্গে

শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২০, ১৯ ডিসেম্বর ২০২৫
গ্রেপ্তার সৈকত। ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি লালু-সৈকত গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ সৈকতকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে সৈকতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী সৈকতকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন হোগলাকান্দি গ্রামে তার বসতঘর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, গ্রেপ্তার সৈকত চৌদ্দকাউনিয়া গ্রামের জয় সরকার হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। এসব মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চলতি বছরের ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে জয় সরকার (২৫) নামে এক তরুণকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। গত বুধবার র‍্যাব-৩ দিনভর অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি লালুকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে। একই সময়ে র‍্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তার সহযোগী শাকিল, আলাউদ্দিন ও জসিমকে গ্রেপ্তার করে। সর্বশেষ অভিযানে গ্রেপ্তার হল লালু–সৈকত গ্রুপের আরেক সদস্য সৈকত।

গ্রেপ্তার মুন্সীগঞ্জ
০৩ ফেব্রুয়ারি ২০২৬
চিনি বোঝাই ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ৫
০২ ফেব্রুয়ারি ২০২৬
ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২১
০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রী গ্রেপ্তার
০২ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮
৩১ জানুয়ারি ২০২৬
সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলিবর্ষণকারী জিয়া গ্রেপ্তার
৩০ জানুয়ারি ২০২৬
জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া তিন বন্দি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার
২৮ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
২৮ জানুয়ারি ২০২৬
আদালতে কাঁদলেন সাংবাদিক আনিস আলমগীর
২৮ জানুয়ারি ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ
২৮ জানুয়ারি ২০২৬
মাঝরাতে মাতাল অবস্থায় গ্রেপ্তার সাবেক ভারতীয় ক্রিকেটার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x