Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২
‘গণভোটে হ্যাঁ জয়ী করে শহীদদের আত্মত্যাগের কিছুটা প্রতিদান দিতে পারব’
ধানের শীষে সিল দিন, হ্যাঁ’র পক্ষে রায় দিন : তারেক রহমান
কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করব : তারেক রহমান
অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে : বদিউল আলম

মাঠেই বিক্রি হয়ে যাচ্ছে আগাম আলু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫
ক্ষেতের আলু মাঠ থেকেই সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে। ছবি : বাসস

রংপুরসহ উত্তরের পাঁচ জেলা- লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে গত বছরের লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারও আগাম আলুর আবাদ করেছেন কৃষকরা। নানা অনিশ্চয়তা থাকলেও ফলন ঘরে তোলার পর এখন কৃষকদের চোখে-মুখে স্বস্তির হাসি। বেশির ভাগ ক্ষেতের আলু মাঠ থেকেই সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে এবং দামও মিলছে সন্তোষজনক।

রংপুরে ইতোমধ্যে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই পাইকাররা খেত থেকে মানভেদে কেজি প্রতি ৪৯ থেকে ৫২ টাকা দরে আলু কিনে নিয়ে যাচ্ছেন। যদিও গত বছর এই সময়ে পাইকারি বাজারে নতুন আলুর দাম ছিল ৭৫ থেকে ৮৫ টাকা কেজি। কৃষকদের দাবি, বীজের দাম গতবারের চেয়ে কম হলেও বিরূপ আবহাওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। ফলে লাভের পরিমাণ খুব একটা বেশি না হলেও তারা বড় ধরনের লোকসানে পড়ছেন না।

কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর জেলায় ৯ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৪০০ হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। আগাম আলুর আবাদ হয়েছে ১ হাজার ৬০ হেক্টর জমিতে, যার মধ্যে ৮০০ হেক্টর জমির আলু ইতোমধ্যে তোলা শেষ হয়েছে।

সরেজমিনে জেলার নোহালী ও আলমবিদতর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সকালের কুয়াশা ভেদ করে নারী শ্রমিকরা আলু তোলায় ব্যস্ত। কেউ মাটি খুঁড়ছেন, কেউবা আলু কুড়িয়ে ডালায় রাখছেন। পাশেই ডিজিটাল মিটারে ওজন মেপে ব্যবসায়ীরা নগদ টাকায় কৃষকদের কাছ থেকে আলু বুঝে নিচ্ছেন। আগাম আলু তোলার পর ওই জমিতেই এখন ভুট্টা বা তামাক রোপণের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা।

তুলশীরহাট এলাকার কৃষক মহব্বত আলী জানান, তিনি ৫৫ শতক জমিতে আগাম আলু চাষ করেছিলেন। পাইকার এসে খেত থেকেই ৫০ টাকা দরে সব আলু কিনে নিয়েছেন। 
আলু ব্যবসায়ী শ্যামল চন্দ্র সরকার জানান, ৫২ টাকা কেজি দরে ‘ক্যারেজ’ জাতের আলু কিনে তারা সরাসরি ঢাকা পাঠাচ্ছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখন আলুর সন্ধানে রংপুরের মাঠগুলোতে ভিড় করছেন।

গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বাজারদর স্থিতিশীল থাকলে কৃষকরা গতবারের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। 

রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এ বিভাগের পাঁচটি জেলা থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার হেক্টর জমির আগাম আলু উত্তোলন করা হয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের পাইকাররা সরাসরি জমি থেকে আলু কিনে নেওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন।

আলু রংপুর

সংশ্লিষ্ট সংবাদ: আলু

১৫ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে দুই দিনে নতুন আলুর দাম বেড়েছে ১০-২৫ টাকা
২৮ নভেম্বর ২০২৫
নীলফামারীতে আগাম আলু তোলার উৎসব
২৭ আগস্ট ২০২৫
হিমাগার গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  3. হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
  4. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
  5. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x