সুস্বাদু মিষ্টি আলুর ফ্রাই
মিষ্টি আলুর ফ্রাই খেতে ভীষণ সুস্বাদু। আপনি চাইলে ওভেনেও বেক করতে পারেন এটি। খুব সহজে বাসায় তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন মচমচে মিষ্টি আলু ফ্রাই।
উপকরণ
মিষ্টি আলু তিনটি, হলুদ গুঁড়ো এক চা চামচ, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, অলিভ অয়েল এক চা চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে মিষ্টি আলু লম্বা করে কেটে পানির মধ্যে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার পানি ঝরিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, অলিভ অয়েল ও লবণ ভালো করে মিশিয়ে একটি বেকিং ট্রেতে ছড়িয়ে দিন। এখন ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। ব্যস, খুব সহজেই তৈরি হয় গেল মিষ্টি আলু ফ্রাই ।

ফিচার ডেস্ক