Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শ. ম সাজু, রাজশাহী
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১০:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৭, ০৬ জানুয়ারি ২০২৬
শ. ম সাজু, রাজশাহী
১০:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৭, ০৬ জানুয়ারি ২০২৬
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১০:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৭, ০৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানের, মুহুর্মুহু বিমান হামলা কাবুলে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা
দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও রাজশাহীতে

শ. ম সাজু, রাজশাহী
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১০:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৭, ০৬ জানুয়ারি ২০২৬
শ. ম সাজু, রাজশাহী
১০:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৭, ০৬ জানুয়ারি ২০২৬
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১০:৪০, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৭, ০৬ জানুয়ারি ২০২৬

দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এই দু’জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্যতম শীতপ্রধান জেলা চুয়াডাঙ্গায় গত দুই সপ্তাহ ধরে চলা টানা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে এ অঞ্চলের জনজীবন ও প্রাণীকুল। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

অপর দিকে, একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যে জানা যায়, সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত হয়নি। একদিন আগে সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ভোগান্তি বেড়েছে শিশু ও বৃদ্ধদের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ওয়ার্ডের বারান্দায় পর্দা দেওয়া হয়েছে যেন হিমেল বাতাস প্রবেশ করতে না পারে। 

ডা. শংকর শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিতে পরিবারের সদস্যদের পরামর্শ দিয়েছেন।

অপরদিকে, চুয়াডাঙ্গায় টানা শৈত্যপ্রবাহের কারণে জেলায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকছে ও সূর্যের দেখা মিলছে না। কনকনে হিমেল হাওয়ার কারণে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। অনেক এলাকায় সাধারণ মানুষকে খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। জীবন-জীবিকার তাগিদে অনেক দিনমজুরকে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই কাজে বের হতে হচ্ছে।

শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠন। তারা জেলার বিভিন্ন স্থানে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে। 

তবে স্থানীয়দের দাবি, শীতার্ত মানুষের তুলনায় সরকারি ও বেসরকারি এই সহায়তা প্রয়োজনের চেয়ে অনেক কম।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার এই নিম্নমুখী পরিস্থিতি পুরো জানুয়ারি মাসজুড়েই বিরাজ করতে পারে।

শীত তাপমাত্রা আবহওয়া ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: শীত

২০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
১৫ জানুয়ারি ২০২৬
দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত
১৩ জানুয়ারি ২০২৬
টানা পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্থবির জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x