Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১১, ২২ জানুয়ারি ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১১, ২২ জানুয়ারি ২০২৬
আরও খবর
সীমান্তে অতন্দ্রপ্রহরী বিজিবি, স্বজনদের ছাড়াই কাটে ত্যাগের ঈদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে : ত্রাণমন্ত্রী
নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর
লালমনিরহাটে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ
নয় সদস্যের পরিবারে ৫ জনই জন্মান্ধ

লালমনিরহাটে ফসল উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১১, ২২ জানুয়ারি ২০২৬
মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)
১৭:০০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১১, ২২ জানুয়ারি ২০২৬
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিশামত চোংগাদ্বারা গ্রামে আসাদুল হাবিব নামের এক ব্যক্তির ৬০ শতাংশ জমির ফসল উপড়ে ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ছবি : এনটিভি অনলাইন

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিশামত চোংগাদ্বারা গ্রামে আসাদুল হাবিব নামের এক ব্যক্তির ৬০ শতাংশ জমির ফসল উপড়ে ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার (২০ জানুয়ারি) রাতে ফসল উপড়ে ফেলায় প্রায় দেড় লাখ টাকার ফসলি তামাক নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় আসাদুল হাবিব বাদী হয়ে ওই গ্রামের মহুবর রহমান ওরফে আব্দুর রহমান (৪২), আইয়ুব আলীসহ (৫২) ১৭ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসাদুল হাবিবের ভোগদখলীয় জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিল অভিযুক্তরা। এর আগেও ২০২৫ সালের জানুয়ারি ও এপ্রিল মাসেও তামাক ও ধান ক্ষেত নষ্ট করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আসাদুল হাবিব লালমনিরহাট আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

ভুক্তভোগী আসাদুল জানান, বর্তমানে ওই জমির কিছু অংশে ভার্জিনিয়া ও মতিহার তামাক চাষ করা হয়েছে এবং বাকি জমি ধান চাষের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গত ২০ জানুয়ারি রাত ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। তারা ৬০ শতাংশ জমির মতিহার তামাক গাছ উপড়ে ফেলে দেয়। বাধা দিতে গেলে ভুক্তভোগীর ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ৯৯৯-এ কল করা হলে পুলিশের পরামর্শে রাতেই থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

এদিকে অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত মহুবর রহমান বলেন, জমির প্রকৃত মালিক আমি। অভিযোগকারীরা গত বছরও আমাদের ধান কেটে নিয়ে গেছে। আমি ব্যবসার কাজে ঢাকায় থাকায় কাগজপত্রের কিছু জটিলতা তৈরি হয়েছে যা সংশোধনের চেষ্টা চলছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমনিরহাট জমি দখল থানায় অভিযোগ
০৭ জানুয়ারি ২০২৬
সমর্থকসহ সাবেক জামায়াতনেতার বিএনপিতে যোগদান
১১ ডিসেম্বর ২০২৫
বাড়ির উঠানে নবজাতক রেখে গেল কে?
১০ ডিসেম্বর ২০২৫
লালমনিরহাট সীমান্তে হত্যা : ৬ দিন পর বিএসএফের দুঃখ প্রকাশ
১০ ডিসেম্বর ২০২৫
তামাকে ঝুঁকছে কৃষক, কমছে সবজি-ধানের আবাদ
২৮ নভেম্বর ২০২৫
মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল
২৮ অক্টোবর ২০২৫
শুকিয়ে যাওয়া তিস্তার বুকে লাখো মানুষের হাহাকার
২৮ অক্টোবর ২০২৫
সবজির সরবরাহ বাড়ায় লালমনিরহাটে কমেছে দাম
২৮ অক্টোবর ২০২৫
লালমনিরহাটে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি শুরু
১৪ অক্টোবর ২০২৫
প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে লাল রঙের সেই ডাকবাক্স
০৭ অক্টোবর ২০২৫
হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট
  2. পাকুন্দিয়াতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন
  3. ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে কাল
  4. হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
  5. গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার-ব্যানার নিষিদ্ধ
  6. ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x