‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’, থিম সং প্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহাবাগে ‘মাদুর পেতে থিম সং লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে গানটি প্রকাশ করে এনসিপি। গানটির শিরোনামে বলা হয়—‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’।
এদিকে, শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। একইসঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবেন দলটির নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৪টি জেলা ঘুরে ঢাকায় এসে এ কর্মসূচি শেষ করবে দলটি।

নিজস্ব প্রতিবেদক