Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৭, ৩০ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৭, ৩০ জানুয়ারি ২০২৬
আরও খবর
বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
হাদি হত্যা : ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ কাল
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার
তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ১৭৭৪

যৌথ অভিযানে সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৭, ৩০ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৭, ৩০ জানুয়ারি ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে– যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য।

আইএসপিআর জানায়, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর অর্থাৎ গত ১১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা করা হয়েছে ১৫৩টি অস্ত্র ও ১ হাজার ৮৩৪টি গোলাবারুদ।

যৌথ অভিযান বিপুল অস্ত্র উদ্ধারর গ্রেপ্তার ৫০৪ আইএসপিআর

সংশ্লিষ্ট সংবাদ: আইএসপিআর

০৮ মার্চ ২০২৬
হাদি হত্যা : ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
১৬ ফেব্রুয়ারি ২০২৬
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ কাল
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জয়নাল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাব
  2. শিক্ষার্থীকে যৌন হয়রানি, গায়ক অন্তু কারাগারে
  3. রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ
  4. এদেশের জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী
  5. সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  6. আরও ৪ জেলায় নতুন ডিসি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x