বিএনপি এগিয়ে ৬ আসনে, জামায়াত ২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা এসব তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য প্রতিনিয়ত তুলে ধরছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছয়টি আসনে এগিয়ে
আছে বিএনপি, জামায়াতে ইসলামী এগিয়ে আছে দুটিতে এবং একটিতে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিএনপি এগিয়ে থাকা আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, নাটোর-১, নাটোর-২, ফরিদপুর-২, ভোলা-৪, ঢাকা-৭।
জামায়াতে ইসলামী এগিয়ে থাকা আসনগুলো হলো—বাগেরহাট-২, গাজীপুর-৪।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে থাকা আসনতি হলো—বরগুনা-১।

এনটিভি অনলাইন ডেস্ক