Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • মৃত্যুবার্ষিকী
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৯, ২১ মার্চ ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৯, ২১ মার্চ ২০২৬
আরও খবর
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে : শামা ওবায়েদ
খন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন প্রতিমন্ত্রীর সঙ্গে
পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : প্রতিমন্ত্রী

ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৯, ২১ মার্চ ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:২৯, ২১ মার্চ ২০২৬
বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : এনটিভি

বিএনপির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় পারিবারিক বাসভবন ওবায়েদ মঞ্জিলে শামা ওবায়েদ নেতাকর্মীদের নিয়ে বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

২০০৭ সালের ২১ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কে এম ওবায়দুর রহমান। তাঁকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছর ২১ মার্চ তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। তবে এ বছর পবিত্র ঈদুল ফিতর হওয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল আগামী সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় নগরকান্দার এম এন একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকুর।

পিতার মৃত্যুবার্ষিকী নিয়ে শামা ওবায়েদ  বলেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি বাবাকে। তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের নির্ভীক সৈনিক। তাঁর আদর্শ আমাদের পথচলার প্রেরণা। বাবার দেখানো পথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব সারা জীবন।

মৃত্যুবার্ষিকী কে এম ওবায়দুর রহমান শামা ওবায়েদ
১০ মার্চ ২০২৫
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
১২ ডিসেম্বর ২০২৪
আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
১৭ নভেম্বর ২০২৪
মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
২৬ সেপ্টেম্বর ২০২৪
সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ
২৭ এপ্রিল ২০২৪
শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ
১৬ মার্চ ২০২৪
দেশের রাজনীতিতে দুর্বৃত্তের অনুপ্রবেশ ঘটেছে
২৪ নভেম্বর ২০২৩
বারী সিদ্দিকীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
২৩ সেপ্টেম্বর ২০২৩
কৃষিবিদ ডা. আব্দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
২৩ আগস্ট ২০২৩
সাংবাদিক আবদুস শহিদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
১৫ জুলাই ২০২৩
মার্কেন্টাইল ব্যাংকের সিএফওর মায়ের ১ম মৃত্যুবার্ষিকী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পদ নিয়ে দ্বন্দ্বে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর
  2. ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে : জ্বালানি মন্ত্রী
  3. স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের জন্য যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
  4. আগের সরকারের ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে : অর্থমন্ত্রী
  5. সংসদে ঘোলা পানি, পেটের অবস্থা খারাপ : চিফ হুইপ
  6. ম্যাজিস্ট্রেট দেখে ঘরে তালা দিয়ে আত্মগোপন, ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x