Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
পরিচ্ছন্নতাকর্মীদের রেইনকোট দিলো ডিএনসিসি
রাস্তার কাজ শুরুর আগে সব সংস্থাকে চিঠি দেবে ডিএনসিসি
সব নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি : প্রশাসক
ডিএনসিসির ১০ অঞ্চলে ৫৯৯ কেন্দ্রে হাম টিকাদান ক্যাম্পেইন শুরু
৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান ডিএনসিসির

আগস্টের মধ্যেই পরিচ্ছন্নতা কর্মীদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে : ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০১:১৫, ২৯ এপ্রিল ২০২৬
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে এসব ফ্ল্যাটের চাবি পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প এবং গাবতলী বাস টার্মিনাল এলাকার বাইপাস সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, ১৫ তলা বিশিষ্ট চারটি ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ৫৬০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে আধুনিক বসবাসের সব সুবিধা থাকবে। ভবনের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার এক্সিট ও ফায়ার প্রিভেনশনসহ আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে।

শফিকুল ইসলাম খান আরও বলেন, এছাড়া প্রতিটি ভবনে ছয়টি করে লিফট এবং আবাসন কমপ্লেক্সে স্কুল, মসজিদ, সবুজায়ন ও উন্নত সড়ক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে নির্মিতব্য বাইপাস সড়কের কাজ পরিদর্শনকালে প্রশাসক বলেন, আন্তঃজেলা বাসগুলোকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যানচলাচল নির্বিঘ্ন করতে শহরের ভেতরের অবৈধ টিকিট কাউন্টারগুলো উচ্ছেদে ডিএনসিসি কঠোর অবস্থানে রয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করার বিষয়টি বিবেচনায় নিয়ে হাটের স্থান নির্বাচন করা হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাই হাটের ইজারা পাবেন।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি শফিকুল ইসলাম
২৮ মার্চ ২০২৬
৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান ডিএনসিসির
২৬ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বে অবহেলার অভিযোগে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
০৯ ফেব্রুয়ারি ২০২৬
এজাজকে বাদ দিয়ে ঢাকা উত্তর সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
২৭ জানুয়ারি ২০২৬
শিশুবান্ধব নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য : ডিএনসিসি প্রশাসক
২০ জানুয়ারি ২০২৬
বাড়িভাড়া নিয়ে ডিএনসিসির নতুন নির্দেশনা, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি
১৯ জানুয়ারি ২০২৬
ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা প্রকাশ আগামীকাল
২৬ ডিসেম্বর ২০২৫
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি
১৬ নভেম্বর ২০২৫
মিরপুরে মুক্তি তোরণ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
০৮ অক্টোবর ২০২৫
ডিএনসিসির ১৩ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা
২৪ সেপ্টেম্বর ২০২৫
৪৮ ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকা বিড়াল যেভাবে উদ্ধার হলো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা
  2. সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  3. দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীপথে বিশেষ বার্তা
  4. কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আক্কেলপুর পরিদর্শনে প্রতিমন্ত্রী আব্দুল বারী
  5. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  6. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x