এক চোখ নিয়ে বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে এক চোখ নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। বিরল এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা বাছুরটিকে দেখতে ভিড় জমান।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সারুটিয়া গ্রামের বাসিন্দা শ্রী বিষ্ণু দাসের একটি গাভী এই অস্বাভাবিক বাছুরটির জন্ম দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মের পর দেখা যায় বাছুরটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক থাকলেও মাথার ঠিক মাঝখানে বড় আকৃতির মাত্র একটি চোখ রয়েছে। বিরল এই শারীরিক গঠনের বাছুরটি দেখে মালিকসহ প্রতিবেশীরা বিস্মিত হয়ে পড়েন। তবে জন্মের কিছুক্ষণ পরই নাড়ি কাটার পর বাছুরটি মারা যায়।
বিশেষজ্ঞদের মতে, এটি মূলত ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে সৃষ্ট একটি বিরল জন্মগত ত্রুটি। প্রাণিবিজ্ঞানের ভাষায় একে অনেক সময় ‘সাইক্লোপিয়া’ বলা হয়ে থাকে।
রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, এটি মূলত একটি জন্মগত ত্রুটি। এর বিশেষ কোনো নির্দিষ্ট কারণ নেই। দীর্ঘ চাকরি জীবনে তিন পা বা এক কান বিশিষ্ট বাছুর দেখার অভিজ্ঞতা থাকলেও, এক চোখবিশিষ্ট বাছুরের কথা এবারই প্রথম শুনলাম। ভ্রূণের গঠনের সময় যেকোনো অসামঞ্জস্যতার কারণে এমনটি হতে পারে।

মো. কবির হোসেন, রাজবাড়ী