শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শনিবার (২ মে) সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি ক্যুইন ফিডারের আওতায় জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এই উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা—কোদলাপুর ও কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া এবং কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস ও আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড ও এর আশপাশের এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে কাজের সুষ্ঠু সমাপ্তিতে সবার সহযোগিতা চেয়েছে নেসকো।

এনটিভি অনলাইন ডেস্ক