Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ মে ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ মে ২০২৬
আরও খবর
রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মালেক
ফেসবুকে প্রেম থেকে বিয়ে, ৪ মাসেই গল্পের ইতি
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪ কেজি ভারতীয় রূপা জব্দ
কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন ৭৫ গ্রাম
চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

টানা তিনদিন বিদ্যুৎহীন চুয়াডাঙ্গার বেশ কিছু এলাকা

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ মে ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৩:৫৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:০৪, ২০ মে ২০২৬
লাইনের ওপর গাছ পড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ছবি : এনটিভি অনলাইন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, আইলহাস ও খাসকররাসহ বিভিন্ন এলাকায় টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। তীব্র ভ্যাপসা গরমে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার এই ঘটনার জন্য স্থানীয়রা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও সংশ্লিষ্ট লাইনম্যানদের চরম গাফিলতি ও উদাসীনতাকে দায়ী করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে ঝড়ো আবহাওয়ার মধ্যে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে কিছু কিছু গ্রামাঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও নাগদাহ ইউনিয়নের বলিয়াড়পুর ও এর আশপাশের কয়েকটি এলাকায় আজ বুধবার পর্যন্ত বিদ্যুৎ ফেরেনি।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রামাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না, ফলে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ফ্রিজে রাখা কোরবানির প্রস্তুতিমূলক ও নিত্যপ্রয়োজনীয় খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া মোবাইল চার্জ দিতে না পারা, মোটর চালাতে না পারায় বিশুদ্ধ পানির সংকট এবং দৈনন্দিন গৃহস্থালি কাজে চরম অচলাবস্থা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ এরিয়া অফিসের সেবার মান অত্যন্ত নিম্নমানের। সামান্য কোনো লাইনে ত্রুটি দেখা দিলেও তা সমাধানে তারা এক থেকে দুই দিন পর্যন্ত সময় ক্ষেপণ করে। চরম ভোগান্তির মুহূর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করা হলে অধিকাংশ সময় তা বন্ধ পাওয়া যায় বলেও অভিযোগ ভুক্তভোগীদের। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মচারীর আচরণ নিয়েও স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, ঝড়ের পর সড়কের ওপর গাছ পড়ে বিদ্যুৎ লাইনের বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেলেও তা দ্রুত অপসারণে বিদ্যুৎ অফিস কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবককে স্বেচ্ছায় সড়কের গাছপালা পরিষ্কার করতে দেখা গেলেও সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো লাইনম্যানের উপস্থিতি চোখে পড়েনি। 

ইমদাদুল হক নামে স্থানীয় এক ভুক্তভোগী বলেন, বারবার অভিযোগ দিয়েও কোনো কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এমন দায়িত্বজ্ঞানহীনতার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। 

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ এরিয়ার ইনচার্জ ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান জানান, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক ব্যাহত হচ্ছে। তীব্র লোকবল সংকট থাকা সত্ত্বেও দ্রুততম সময়ের মধ্যে লাইনের ত্রুটি মেরামত করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করতে তাদের কারিগরি টিম মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চুয়াডাঙ্গা বিদ্যুৎহীন ঝড়ো আবহাওয়া
২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা : ২৫ মিনিট নষ্ট, অতিরিক্ত সময় ছাড়াই খাতা নেওয়ার অভিযোগ
২৪ মার্চ ২০২৬
দামুড়হুদায় কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি
১৩ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে জীবননগরে বিএনপিনেতার মৃত্যু, সেনাসদরের বিবৃতি
৩১ ডিসেম্বর ২০২৫
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে
২৬ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি  
২৪ নভেম্বর ২০২৫
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
২৭ অক্টোবর ২০২৫
সীমান্ত বাণিজ্যে স্থবির দর্শনা রেলপথ, অর্ধেকে নেমেছে রাজস্ব আয়
১৩ অক্টোবর ২০২৫
চুয়াডাঙ্গায় মদ পানে ৬ জনের মৃত্যু
০৩ আগস্ট ২০২৫
প্রেমের টানে জীবননগরে মালয়েশিয়ান তরুণী, উৎসুক জনতার ভিড়
০২ আগস্ট ২০২৫
চুয়াডাঙ্গায় ‘বিত্তি’ তৈরির ধুম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মালেক
  2. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা
  4. পিরোজপুরে ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
  5. সকাল ৯টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x