প্রতারণার মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড
বিদিশা সিদ্দিক। ফাইল ছবি
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় দেন।
বিচারক রায়ে আসামিকে সাজার পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।
এদিন রায় ঘোষণার সময় বিদিশা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নথি থেকে জানা গেছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। মামলার পরে অভিযোগপত্র এলে আদালতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

আদালত প্রতিবেদক