Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২২:৩৫, ২০ মে ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ মে ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২২:৩৫, ২০ মে ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ মে ২০২৬
আরও খবর
রেল কোয়ার্টার এলাকায় অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার
জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
নদী ভরাট করে বালুর স্তূপ, হুমকিতে নৌপথ ও পানিপ্রবাহ
ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ যুবকের

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২২:৩৫, ২০ মে ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ মে ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২২:৩৫, ২০ মে ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন চার যুবক। মূলত ট্যাংকের ভেতরে আটকে পড়া সহকর্মীদের একে অপরকে বাঁচাতে গিয়েই এই চারজনের করুণ মৃত্যু হয়। আজ বুধবার (২০ মে) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলানিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮), নান্নু মিয়ার ছেলে হৃদয় (৩৫), মোশারফ হোসেনের ছেলে ইমান হোসেন (৩৫) এবং পাশের ধরন্তি গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আরমান (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গলানিয়া গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে আলী মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে আজ কাজ চলছিল। দুপুরের দিকে প্রথমে ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে ভেতরে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে এবং তারা ওপরে উঠে না আসায়, তাদের উদ্ধারের জন্য একে একে নিচে নামেন ইমান হোসেন ও আরমান। কিন্তু বিষাক্ত গ্যাসের তীব্রতায় তারাও আর ওপরে উঠতে পারেননি এবং ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সরাইল ইউনিটের পাশাপাশি জেলা সদর থেকেও আরেকটি বিশেষ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেলের শেষ দিকে ট্যাংক থেকে ওই চার যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে এক অত্যন্ত হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের মাতম।

নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর পরই ভবন মালিকের পক্ষ থেকে দ্রুত পুলিশ বা স্বজনদের খবর দেওয়া হয়নি। সময়মতো উদ্ধার তৎপরতা চালানো হলে হয়তো এই চার জোড়া তাজা প্রাণ বাঁচানো সম্ভব হতো। এ ছাড়া ঘটনার পর থেকেই ভবনের মালিক আলী মিয়া পলাতক রয়েছেন। নিহতদের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকায় সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত হাইড্রোজেন সালফাইড বা কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল সেপটিক ট্যাংক বিষাক্ত গ্যাস ফায়ার সার্ভিস
০৮ জুলাই ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
০৮ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
২৬ জুন ২০২৬
ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক
২৫ জুন ২০২৬
ট্রেনে পাথর নিক্ষেপ : দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী, আহত যুবক
২৪ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বজলুর রহমান পাঠাগারে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন
২২ জুন ২০২৬
বিজয়নগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২০ জুন ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
১৭ জুন ২০২৬
কসবায় ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
১৩ জুন ২০২৬
হজযাত্রীর হারানো লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x