Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ২৬ জুন ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ২৬ জুন ২০২৬
আরও খবর
প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
রূপগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
রায়পুরায় ৩ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ফলদ চারা বিতরণ
কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির মারা গেছেন

পটল চাষে ভাগ্য বদল কৃষক রশিদুলের

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ২৬ জুন ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ২৬ জুন ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ পটলক্ষেতে কৃষক মো. রশিদুল ইসলাম। ছবি : এনটিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক অনুপ্রেরণামূলক গল্পের নায়ক পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক মো. রশিদুল ইসলাম। মাত্র ৫০ শতাংশ জমিতে পটল চাষ করে বদলে নিয়েছেন নিজের ভাগ্য, জাগিয়ে তুলেছেন এলাকার কৃষকদের মধ্যে নতুন স্বপ্ন।

চলতি মৌসুমে অল্প জমিতে পটল চাষে করেন রশিদুল ইসলাম। জমি প্রস্তুত থেকে শুরু করে উন্নতমানের বীজ সংগ্রহ, সময়মতো সার প্রয়োগ, সেচ ও পরিচর্যা—সবকিছুতেই তিনি ছিলেন সচেতন ও পরিশ্রমী। পুরো চাষাবাদে তার ব্যয় হয় প্রায় ৬০ হাজার টাকা; কিন্তু আধুনিক কৃষি ব্যবস্থাপনা আর নিয়মিত তদারকির সুফল মিলতে দেরি হয়নি। পটলক্ষেতে প্রতিদিন শ্রম দিয়েছেন নজরুল ইসলাম ও সামসুল হক। রশিদুল ইসলামের আন্তরিকতা আর শ্রমিকদের নিষ্ঠায় ক্ষেতজুড়ে গড়ে ওঠে সবুজ পটলের সম্ভাবনার ভাণ্ডার। ফলন আসে প্রত্যাশার চেয়েও ভালো। স্থানীয় বাজারে পটলের চাহিদা ছিল চোখে পড়ার মতো, দামও ছিল সন্তোষজনক। ফলস্বরূপ, উৎপাদিত পটল বিক্রি করে তিনি ইতোমধ্যে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা লাভ করেছেন—যা অল্প জমির কৃষকের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন।

রশিদুল ইসলামের এই সাফল্য এখন পুরো গ্রামে আলোচনার বিষয়। স্থানীয় কৃষক হরমুজ আলী বলেন, ধানসহ প্রচলিত অনেক ফসলের তুলনায় পটল চাষে খরচ কম; কিন্তু লাভের সম্ভাবনা অনেক বেশি। রশিদুল ইসলামের সফলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—পরিকল্পনা আর পরিশ্রম থাকলে সবজি চাষই হতে পারে ভবিষ্যতের ভরসা। এতে এলাকায় পটল চাষের প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে।

কৃষক রশিদুল ইসলাম বলেন, ‘আমি প্রথমে ছোট পরিসরে পটল চাষ শুরু করি। নিয়ম মেনে পরিচর্যা করায় ফলন ভালো হয়েছে। ধান বা অন্য ফসলের তুলনায় পটল চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে অল্প জমিতেও ভালো আয় করা সম্ভব—এটাই আমি প্রমাণ করতে পেরেছি।’

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কৃষি বিভাগও। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, এই উপজেলায় নিরাপদ শাকসবজি চাষ দিন দিন বাড়ছে এবং তা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রশিদুল ইসলামের পটল চাষে সাফল্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে উপজেলায় প্রায় ১৭ হেক্টর জমিতে পটলের আবাদ হয়েছে; সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হবে।

কৃষক পটল
১৩ এপ্রিল ২০২৬
ব্ল্যাক রাইসে স্বপ্ন বুনছেন রহমত আলী
০৭ এপ্রিল ২০২৬
ফেনীতে তরমুজ চাষিদের মাথায় হাত!
০৪ ডিসেম্বর ২০২৫
খরচের কয়েকগুণ লাভের স্বপ্ন
২৫ নভেম্বর ২০২৫
গাড়ি চালক থেকে সফল কৃষক বিকাশ মিস্ত্রী
২৪ নভেম্বর ২০২৫
চলনবিলে বিনা চাষে রসুন আবাদে ঝুঁকছে কৃষক
৩০ সেপ্টেম্বর ২০২৫
অসময়ে উন্নত জাতের ফুলকপি চাষে লাভবান হচ্ছেন রাজশাহীর কৃষকরা
০২ মার্চ ২০২৫
ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত ফুলছড়ির চরাঞ্চলের কৃষকেরা
২২ ফেব্রুয়ারি ২০২৫
নওগাঁয় এক গাছেই আধা কেজি সরিষার ফলন!
১৩ ফেব্রুয়ারি ২০২৫
রাস্তায় আলু ফেলে চাষিদের প্রতিবাদ ও সড়ক অবরোধ
০৪ ফেব্রুয়ারি ২০২৫
ক্যাপসিকামে স্বপ্ন বুনছেন একদল কৃষক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
  2. রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন
  3. সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কারাগারে
  4. সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  5. সরকার জনস্বার্থে কাজ করলে সমর্থন পাবে, অধিকার খর্ব করলে ছাড় হবে না : জামায়াত আমির
  6. রাজধানীর পূর্বাচলে চারটি থানা ও ছয়টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x