কুবিতে বাড়ছে শূন্য আসন, ৫ বছরে ভর্তি বাতিল ২৪৩ শিক্ষার্থীর

ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়ে স্বপ্নের ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও সেই যাত্রা শেষ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) থামছে না অনেক শিক্ষার্থীর। বিগত পাঁচটি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে ভর্তি বাতিল করে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে চলে গেছেন মোট ২৪৩ জন শিক্ষার্থী। এর ফলে প্রতি বছরই ক্লাস শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়টিতে শূন্য থাকছে উল্লেখযোগ্য সংখ্যক আসন, যা পরবর্তীতে আর পূরণ করা...