Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
বিনোদন প্রতিবেদক
১৩:১০, ১০ আগস্ট ২০২০
আপডেট: ১৩:১০, ১০ আগস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক
১৩:১০, ১০ আগস্ট ২০২০
আপডেট: ১৩:১০, ১০ আগস্ট ২০২০
আরও খবর
এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক
ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

কাল থেকে এনটিভিতে ‘ফ্যামিলি ক্রাইসিস’

বিনোদন প্রতিবেদক
১৩:১০, ১০ আগস্ট ২০২০
আপডেট: ১৩:১০, ১০ আগস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক
১৩:১০, ১০ আগস্ট ২০২০
আপডেট: ১৩:১০, ১০ আগস্ট ২০২০
 ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি : সংগৃহীত

এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন পর্বের প্রচার শুরু হচ্ছে। করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় গুণী নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ধারাবাহিকের নতুন পর্ব প্রচার হয়নি। গত ১ এপ্রিল বন্ধ হওয়ার পর আগামীকাল (১১ আগস্ট) থেকে এর প্রচার শুরু হচ্ছে।

এ নিয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এনটিভি অনলাইনকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকে এবং কাছের মানুষগুলো ফোনে জানতে চান আবার কবে থেকে ফ্যামিলি ক্রাইসিস শুরু হবে। করোনার প্রকোপের কারণে এত দিন আমরা শুটিং করতে পারিনি। এবার সবার জন্য সুখবর, আবারও শুরু হচ্ছে নাটকটি। নতুন পর্বগুলো আগের চেয়ে আরো সুন্দর হবে।’

নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার  রাত ৯ টা ৪০ মিনিটে প্রচার হবে। বন্ধ হওয়ার আগে এ ধারাবাহিকের ১০৭ পর্ব প্রচার হয়েছিল। আগামীকাল ১০৮তম পর্ব প্রচার হবে।

‘ফ্যামিলি ক্রাইসিস’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।

‘ফ্যামিলি ক্রাইসিস’একটি যৌথ পরিবারের গল্প নিয়ে। মধ্যবিত্ত এ পরিবারে আছেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। তারা যেমন সুখে হাসে, তেমনি বাসা বাঁধে দুঃখও। স্কুলজীবনে হেঁটে বাসায় আসা, ভাঙা ফোনে ফেসবুক চালানো, এমন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসারজীবনেও। তাদের জীবনে যেমন আছে না পাওয়ার বেদনা, তেমনি আছে মিষ্টি একটু ভালোবাসা, হাসি-কান্না, স্বপ্ন। তারা স্বপ্ন দেখে এমন একটা জীবনের—যে জীবন দোয়েলের, ফড়িংয়ের।

সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x