Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১০:৪৫, ২১ আগস্ট ২০২২
আপডেট: ১০:৪৮, ২১ আগস্ট ২০২২
বিনোদন ডেস্ক
১০:৪৫, ২১ আগস্ট ২০২২
আপডেট: ১০:৪৮, ২১ আগস্ট ২০২২
আরও খবর
নায়করাজ রাজ্জাকের সেরা সিনেমা
অষ্টম মৃত্যুবার্ষিকী: নায়করাজ রাজ্জাককে হারানোর দিন আজ
নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
যে শর্তে অভিনয়জীবন শুরু নায়করাজের

নায়করাজ রাজ্জাকহীন বাংলা সিনেমার ৫ বছর

বিনোদন ডেস্ক
১০:৪৫, ২১ আগস্ট ২০২২
আপডেট: ১০:৪৮, ২১ আগস্ট ২০২২
বিনোদন ডেস্ক
১০:৪৫, ২১ আগস্ট ২০২২
আপডেট: ১০:৪৮, ২১ আগস্ট ২০২২
প্রয়াত নায়করাজ রাজ্জাক। ছবি : সংগৃহীত

বর্ণিল ক্যারিয়ার। ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ছিলেন আব্দুর রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। অভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কেটে রয়েছেন।

আজ এ কিংবদন্তি অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল। তবু কে বলবে তিনি নেই। শারীরিক উপস্থিতি না থাকলেও সিনেপ্রেমীদের মনোজগতে তাঁর ঠাঁই বাংলা ও বাংলাদেশি চলচ্চিত্র যত দিন থাকবে।

একের পর এক হৃদয়গ্রাহী সিনেমা উপহার দিয়েছেন তিনি। হয়েছেন কালজয়ী অভিনেতা। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো রুপালি জগৎকে করেছে আলোকিত। শোনা যায়, এ অভিনেতাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী।

২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান রাজ্জাক।

নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় সরস্বতী পূজা চলাকালীন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তাঁর শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে বেছে নেন নায়ক, অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’-তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়করাজের অভিনয়জীবন শুরু। ১৯৬৪ সালে রাজ্জাক সপরিবারে বাংলাদেশে পাড়ি জমান।

চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এর পর ‘কার বউ’, ‘ডাক বাবু’-তেও অভিনয় করেন। চলচ্চিত্রে নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র।

রাজ্জাক-কবরী জুটি। ছবি : সংগৃহীত

নায়ক রাজ্জাকের অভিনয় করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে—বেহুলা, আগুন নিয়ে খেলা, দর্পচূর্ণ, এতুটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, শুভ দা, অভিযান, যোগাযোগ, অন্ধবিশ্বাস, টাকা আনা পাই, ছন্দ হারিয়ে গেল, মানুষের মন, অতিথি, যোগ বিয়োগ, মধু মিলন, যে আগুনে পুড়ি, দুই পয়সার আলতা, অনেক প্রেম অনেক জ্বালা, দ্বীপ নেভে নাই, পিচঢালা পথ, দুই ভাই, আবির্ভাব, বন্ধু, বাঁশরী, আশার আলো, কে তুমি, মতিমহল, আনোয়ারা, নাত বউ, অবাক পৃথিবী, অনন্ত প্রেম, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, মহানগর, বড় ভাল লোক ছিল, স্বরলিপি, বাঁদী থেকে বেগম, বাবা কেন চাকর প্রভৃতি।

পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাবনত চিত্তে নায়করাজকে স্মরণ করছেন তাঁর সহ-অভিনেতা ও অনুরাগীরা।

নায়করাজ রাজ্জাক

সংশ্লিষ্ট সংবাদ: নায়করাজ রাজ্জাক

২১ আগস্ট ২০২৫
নায়করাজ রাজ্জাকের সেরা সিনেমা
২১ আগস্ট ২০২৫
নায়করাজ রাজ্জাককে হারানোর দিন আজ
২১ আগস্ট ২০২৩
নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’
  2. মস্কো উৎসবে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
  3. সকাল থেকেই এনটিভিতে বর্ণিল বৈশাখী উৎসব
  4. হাসপাতালে নায়িকা মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী
  5. ফ্রুটফিল নিবেদিত এনটিভির বর্ণিল আয়োজন উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩
  6. পহেলা বৈশাখে ৩ কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x