Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
বিনোদন প্রতিবেদক
১৫:৫০, ০৯ জুলাই ২০২০
আপডেট: ১৫:৫৬, ০৯ জুলাই ২০২০
বিনোদন প্রতিবেদক
১৫:৫০, ০৯ জুলাই ২০২০
আপডেট: ১৫:৫৬, ০৯ জুলাই ২০২০
আরও খবর
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক
ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম
এবারের ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় নিশো

বাড়িওয়ালাকে দারোয়ান ভেবে কাণ্ড! ভিউ ছাড়াল ২ কোটি

বিনোদন প্রতিবেদক
১৫:৫০, ০৯ জুলাই ২০২০
আপডেট: ১৫:৫৬, ০৯ জুলাই ২০২০
বিনোদন প্রতিবেদক
১৫:৫০, ০৯ জুলাই ২০২০
আপডেট: ১৫:৫৬, ০৯ জুলাই ২০২০
‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

গ্রামের বাড়ি থেকে ঝুমুরকে শহরে এনেছে শেফালী খালা। রিকশায় চড়ে বাসার সামনে নামে। তবে বোনের ছেলেদের দেখতে না পেয়ে বেজায় রাগান্বিত। এখন তার ব্রিফকেসটা উপরের তলায় কে নিয়ে যাবে। এমন সময় বাড়িওয়ালা বাসার সামনে হাজির। তাকে দারোয়ান ভেবে সেই ব্রিফকেসটা তাকে দিয়ে তিনতলায় ওঠাল। শুধু তা-ই নয়, বখশিশ হিসেবে দিল ১০ টাকাও। মাত্র তিন মিনিট ৩৭ সেকেন্ডের এমন একটি ভিডিও শুধু এনটিভি অনলাইনের ফেসবুক পেজে ভিউ হয়েছে দুই কোটির বেশি। ইউটিউবে এই ক্লিপটির ভিউ হয়েছে ৩২ লাখেরও বেশি।

পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত, খুনসুটি, হাস্যরস, এগুলো মানুষের জীবনের অংশ। আর এমন বাস্তবের ঘটনাগুলোকে পর্দায় ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। হয়তো নিজের জীবনের সঙ্গে প্রায় অবিকল মিল খুঁজে পেয়েছেন দর্শক, যে কারণে পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা।

দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। শুধু তা-ই নয়, এরই মধ্যে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মে ৫০ কোটির বেশিবার দেখা হয়েছে ধারাবাহিকটির বিভিন্ন ক্লিপ।

পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর রচনাকার মারুফ রেহমান। পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্তর্জাল দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে ধারাবাহিকটি।

ধারাবাহিকের জনপ্রিয়তায় দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে দায়িত্ব আরো বেড়েছে বলে মনে করেন তিনি। আগামী দিনে আরো ভালো কিছু করার আশা প্রকাশ করে তিনি এনটিভি অনলাইনকে বলেছেন, ‘শুধু যে এই ক্লিপটি দর্শক পছন্দ করেছে, বিষয়টি এমন নয়। নাটকের অন্য ক্লিপগুলোও পছন্দ করছেন দর্শক। আমি দর্শকের এই সম্মান বজায় রেখে আগামী ঈদের পর থেকে আবারও নাটকটির প্রচার শুরু করব। সবাই পাশে থাকবেন।’

নাটকের রচয়িতা মারুফ রেহমান আবেগে আপ্লুত। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘নিজের একটি কাজ যখন দর্শক পছন্দ করেন, তখন বিষয়টি অবশ্যই ভালো লাগার। আমি এই নাটকের গল্প লেখার সময় একটি পরিবারের সাধারণ গল্পগুলো খুব সাধারণভাবে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে কারণে দর্শক নাটক ও নাটকের ক্লিপগুলো পছন্দ করছেন। আরেকটি বিষয় আমার মনে হয়, বর্তমানে বিভিন্ন কারণে নাটক থেকে পরিবার হারিয়ে যাচ্ছে। নায়ক-নায়িকানির্ভর নাটক নির্মাণ হচ্ছে। দর্শক এই নাটকে পরিবার পেয়ে বেশি পছন্দ করছেন।’

নাটকটির জনপ্রিয় চরিত্র শেফালী খালা। অভিনেত্রী মনিরা মিঠু এই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে নাটকে তার রুক্ষ রূপ ও মায়ের মতো মমতাময়ী দুভাবেই উপস্থাপন করা হয়েছে। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ায় দারুণ খুশি তিনি। এনটিভি অনলাইনকে মনিরা মিঠু বলেন, ‘তথাকথিত কোনো তারকা নয়, আমার একটি ক্লিপ দর্শক দুই কোটিরও বেশিবার দেখেছে, এটা আমার জন্য খুশির খবর। শুধু বাংলাদেশে নয়, নাটকটি ভারতসহ বেশ কিছু দেশের দর্শক পছন্দ করেছেন। তাঁদের সঙ্গে আমার অনলাইনে কথাও হয়েছে। আমি মনে করি, ভালো কাজ দর্শক দেখতে চান, যা আমরা এই নাটকের মধ্যে দিতে চেষ্টা করছি।’

ঝুমুর চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। ক্লিপটি নিয়ে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে মানুষের জীবনে নানা টানাপোড়েন থাকবেই। বাড়িওয়ালা বা ভাড়াটিয়াদেরও রয়েছে নানান গল্প। এই গল্পগুলো সহজ, সুন্দরভাবে তুলে ধরায় নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে বলে আমার মনে হয়। দর্শক যেভাবে আমাদের নাটকটি গ্রহণ করেছেন, এতে করে যেমন উৎসাহ পাচ্ছি, তেমনি দায়িত্বও বাড়ছে। আশা করি, আগামীতে আরো ভালো কাজ উপহার পাবেন দর্শক।’

সপ্তাহে দুদিন, প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছিল ‘ফ্যামিলি ক্রাইসিস’। তবে করোনার কারণে সাময়িক বন্ধ রয়েছে প্রচার। আসন্ন ঈদের পর নাটকটির নতুন পর্ব প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শহিদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, রুনা খান, রোজী সিদ্দিকী, মুনিরা ইউসুফ মেমী, মনিরা আক্তার মিঠু, সোহেল খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মুকিত জাকারিয়া, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, জিয়াউল হক পলাশ, শিশুশিল্পী রাইসাসহ অনেকে। এ ছাড়া নাটকটি দেখা যাচ্ছে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও।

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  2. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  3. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা
  4. ‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
  5. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  6. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x