Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
বিনোদন প্রতিবেদক
১৫:১৫, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:১৬, ১১ আগস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক
১৫:১৫, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:১৬, ১১ আগস্ট ২০২০
আরও খবর
এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক
ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

যখন যে চরিত্র করি, হৃদয়ে ধারণ করি : ভাবনা

বিনোদন প্রতিবেদক
১৫:১৫, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:১৬, ১১ আগস্ট ২০২০
বিনোদন প্রতিবেদক
১৫:১৫, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:১৬, ১১ আগস্ট ২০২০
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

নতুন নতুন চরিত্র ও ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হন তিনি। যেনতেন নাটক নয়, বরং বেছে বেছে কাজ করেন। প্রতিটি চরিত্রের জন্য থাকে দীর্ঘ প্রস্তুতি। বলা হচ্ছে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কথা। এবারও ভিন্নধর্মী গল্প ও চরিত্রে দেখা যাবে ভাবনাকে।

সম্প্রতি অনিমেষ আইচ নির্মিত ‘টু-লেট’ নাটকে আশনা হাবিব ভাবনা ময়না চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার ‘মুখ আসমান’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিতু চরিত্রে অভিনয় করছেন। এটিও নির্মাণ করছেন অনিমেষ আইচ। 

পবিত্র ঈদুল আজহার আগে থেকে নিতু চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভাবনা। নিতু কী খায়, কীভাবে ঘুমায়, তার চলাফেরা কেমন, কেমন পোশাক পরে, চালচলন, কথাবার্তায় ভাবনার ওপর ভর করেছে নিতু।

এনটিভি অনলাইনকে ভাবনা বলেন, ‘শুটিং শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি নিতু থেকে বের হতে চাই না। যখন যে চরিত্র করি, তা নিজের হৃদয়ে ধারণ করি। তখন আমি নিজেকেও চিনতে পারি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কম দিচ্ছেন ভাবনা। নিজের চরিত্র ছাড়া অন্য কোনো বিষয়ে কারো সঙ্গে কথা বলতে নারাজ। এভাবে চলবে আরো কিছুদিন। কারণ, ‘মুখ আসমান’-এর কাজ চলছে।

ভাবনা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকলে ভাবনা হয়ে সবার সঙ্গে কথা বলতে হয়। তাই এখন সোশ্যাল মিডিয়ায় সময় কম দিচ্ছি। আমি এখন নিতু হয়ে থাকতে চাই।’

কিছুদিনের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনলাইনে প্রকাশ করা হবে। প্রকাশের আগে এর গল্প শোনাতে নারাজ ভাবনা। তবে কিছুটা আঁচ দিলেন। এ ছবিতে তিনি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। করোনার এ সময় সবাই যখন নিজেকে ঘরবন্দি রেখেছে, এমন সময় নিজের পরিবারের কথা চিন্তা না করে দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে একজন ডাক্তার যে ভূমিকা পালন করেছে, সেই ডাক্তার নিতুর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলছেন ভাবনা। ৩৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্র নির্মাণ হচ্ছে ছয় দিনের শুটিংয়ে।

ভাবনা বলেন, ‘নিজের জীবনকে তুচ্ছ করে যে নিতু দিনরাত কাজ করেছে, তাকে কেন্দ্র করেই এ গল্প। আমরা গত রোববার থেকে শুটিং করছি। আরো কয়েক দিন শুটিং চলবে। আমরা আসলে সুন্দর করে গল্পটি উপস্থাপন করতে চাই।’

অভিনয়শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ভাবনা, নাচ দিয়ে মিডিয়ায় যাত্রা। এরই মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশ হয়েছে। অবসরে ছবি আঁকেন। তাঁর ছবি দেখে মুগ্ধ অনেকেই। অন্তর্জালে প্রকাশ পেয়েছে তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি।

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’-এ আশনা হাবিব ভাবনার সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। ছোটপর্দায়ও জনপ্রিয় মুখ ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x