Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১২:২৩, ০২ জুন ২০১৫
আপডেট: ২০:২৯, ০২ জুন ২০১৫
সামি আল মেহেদী
১২:২৩, ০২ জুন ২০১৫
আপডেট: ২০:২৯, ০২ জুন ২০১৫
আরও খবর
সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক
দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস

বলিউডের নায়িকা কে কত ধনী

সামি আল মেহেদী
১২:২৩, ০২ জুন ২০১৫
আপডেট: ২০:২৯, ০২ জুন ২০১৫
সামি আল মেহেদী
১২:২৩, ০২ জুন ২০১৫
আপডেট: ২০:২৯, ০২ জুন ২০১৫

বলিউডের সৌন্দর্য আর গ্ল্যামার, সবই তাঁদের জন্য। শুধু গ্ল্যামার আর অভিনয় নিয়ে নয়, ব্যাংক অ্যাকাউন্টের দিকেও কালে কালে অনেক অভিনেত্রী মনোযোগ রাখেন। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি যথেষ্টই পুরুষশাসিত, সেখানে অভিনয়ের সাথে সাথে নিজের অবস্থান তৈরি করতে টাকা-পয়সাও গুরুত্বপূর্ণ বিষয়! এ বছরের হিসাবে এখন পর্যন্ত ধনী ১০ বলিউডি অভিনেত্রীর কথা নিয়ে লিখেছে থিস্টল নামের এক ওয়েবসাইট।

১. ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত মসৃণ গতিতে এগিয়েছেন। বিশাল সাফল্যের পাশাপাশি তাঁর বড় সাফল্য, কখনোই কোনো বড় ব্যর্থতার মুখোমুখি হননি। আন্তর্জাতিক অঙ্গনেও তারকাখ্যাতি পাওয়া এই সাবেক বিশ্বসুন্দরীর নিজস্ব সম্পত্তির পরিমাণ সাড়ে তিন কোটি মার্কিন ডলার।

২. আমিশা প্যাটেল

‘কহো না...পেয়ার হ্যায়’ ছবি দিয়ে স্বপ্নিল অভিষেক হয়েছিল আমিশা প্যাটেলের। তার পর কিছুদিন ভালোভাবে চললেও সুবিধা করতে পারছিলেন না। সানি দেওলের সঙ্গে ‘গাদার’ ছবিতে অভিনয় করে আবারো আলোচনায় এলেও বলিউডে আর তেমন কিছু করতে পারেননি। ক্যারিয়ার চালু রেখেছেন দক্ষিণে। সম্পত্তির পরিমাণ তিন কোটি মার্কিন ডলার।

৩. অমৃতা রাও

‘ম্যায় হু না’র পর সুরজ বরজাতিয়ার ‘বিবাহ’ ছবিতে পেয়েছিলেন ঐতিহাসিক সাফল্য। বলিউডে ক্যারিয়ার খুব না জমলেও দক্ষিণে অমৃতার যেন জুড়ি নেই! সম্পত্তির পরিমাণ প্রায় দুই কোটি মার্কিন ডলারের।

৪. কাজল দেবগন

বলিউডে মূলধারার বাণিজ্যিক ছবিতে আবেদন আর অভিনয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন কাজল। ক্যারিয়ারে রীতিমতো ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর আর শাহরুখ খানের জুটি বলিউডের সব সময়ের সেরা জুটির একটি। মিসেস দেবগনের সম্পত্তির পরিমাণ এক কোটি ৬০ লাখ ডলারের।

৫. ইলিয়েনা ডি’ ক্রুজ

বলিউডে ইলিয়েনার আগমন ‘বারফি’ দিয়ে। স্বপ্নের মতো অভিষেক ঘটলেও পরে আর ‘ম্যায় তেরা হিরো’ ছাড়া অন্য তেমন কিছুতেই সাফল্য পাননি। তাতে কী, দক্ষিণে তো তিনি দারুণ ব্যবসাসফল! ইলিয়েনার অর্থবিত্ত এক কোটি ৪০ লাখ ডলার।

৬. কারিশমা কাপুর

কারিশমা কাপুর দীর্ঘদিন ধরে মেইনস্ট্রিম বলিউড ছবির সফল অভিনেত্রী ছিলেন। ফ্যাশন সেন্সের জন্য সব সময় পেয়েছেন আলাদা প্রশংসা। কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে স্বামীর সঙ্গে। রাজ কাপুরের নাতনিটির সম্পত্তির পরিমাণ এক কোটি ২০ লাখ মার্কিন ডলার।

৭. ডিম্পল কাপাডিয়া

‘ববি’ দিয়ে আলোড়ন তুলেছিলেন সেই ১৯৭৩ সালে। তার পর সময় গেলেও ফুরোয়নি ডিম্পলের জাদুকরি আকর্ষণ। এখনো প্রায়ই কাজ করেন ছবিতে। মোট সম্পত্তি তাঁরও এক কোটি মার্কিন ডলারের।

৮. মল্লিকা শেরওয়াত

‘খোয়াইশ’ থেকে ‘মার্ডার’। একসময়ে কেবল শরীরী আবেদনে বলিউডে পরিচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে মল্লিকা শেরওয়াত মাত করেছেন বাইরের দুনিয়াও। মল্লিকার অর্থবিত্ত রীতিমতো এক কোটি মার্কিন ডলার।

৯. প্রীতি জিনতা

অভিনেত্রী পরিচয় প্রীতির জন্য এখন মোটামুটি সাবেক। মালিকানাধীন ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ ক্রিকেট দলটি নিয়েই মনোযোগ আর বেশিটা সময় চলে যায়। কিছুদিন পর তাঁর নতুন ছবি ‘ভাইয়াজি সুপারহিট’-এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মিষ্টি হাসির এই অভিনেত্রীর সম্পত্তির মূল্য এক কোটি মার্কিন ডলার।

১০. প্রিয়াঙ্কা চোপড়া

এ বছরে প্রিয়াঙ্কার বড় চমক ছিল হলিউডে পদার্পণ। কোয়ান্টিকো নামের একটি অ্যাকশন সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউডের ‘পি সি’! কয়েক দিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘দিল ধাড়াকনে দো’। সম্পত্তির পরিমাণ ৮০ লাখ মার্কিন ডলার। 

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  2. এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
  3. চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
  4. ২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
  5. নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
  6. বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x